মিলে গেল ভোটের ফলাফল! তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিলেন মুকুল রায়
মানুষের পালসটা তিনি বোঝেন। বলেছিলেন বাংলায় এবার সুনামি হবে। ফল বেরনোর পর মিলেও গেল সেকথা। তাতে খুশি বিজেপি নেতা মুকুল রায়।
মানুষের পালসটা তিনি বোঝেন। বলেছিলেন বাংলায় বিজেপির এবার সুনামি হবে। ফল বেরনোর পর মিলেও গেল সেকথা। তাতে খুশি বিজেপি নেতা মুকুল রায়। একইসঙ্গে বললেন, নির্বাচনের শেষের কয়েক দফায় জাল ভোট আটকাতে পারলে অন্তত ২৫ টি আসনে জয়ী হতে পারত গেরুয়া শিবির। জানালেন মোদী ম্যাজিকেই জয় হয়েছে।

বিজেপির জয়ের কারণ ব্যাখ্যা
বিজেপি জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোদী ম্যাজিকের পাশাপাশি অমিত শাহের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করলেন মুকুল রায়। পাশাপাশি জানালেন, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূল। তাঁর আরও দাবি পঞ্চায়েত ভোটে ভোট দিতে বাধা দেওয়া, পুলিশ রাজ, অত্যাচার এবং সরকারি প্রকল্পের টাকা লুঠের কারণে তৃণমূল মানুষের থেকে দূরে সরে যাচ্ছে।

ভোট প্রচারে বাংলায় হিংসা নিয়ে আক্রমণ
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী বলে সম্বোধন করে, মুকুল রায়ের হুঁশিয়ারি দিয়েছিলেন, এত মরিয়া হবেন না। বাংলার সন্তানদের হত্যা বন্ধ করুন। রক্ত তৃষ্ণার রাজনীতি আপনাকে ক্ষমা করবে না। মন্তব্য করেছিলেন মুকুল রায়।

আগে একাধিক বিষয়ে মমতাকে আক্রমণ
ভোট প্রচারে গিয়ে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুকুল রায়। বলেছিলেন. তৃণমূলের এক্সপায়ারি ডেটটা কবে আসবে, তা বাংলার মানুষ বিচার করবে। চিটফান্ড নিয়ে আক্রমণ করতে গিয়ে মুকুল রায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই সারদার আসল সুবিধাভোগী। পাশাপাশি কয়লা মাফিয়া প্রসঙ্গে বলেছিলেন, এসম্পর্কে সব থেকে বেশি খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।












Click it and Unblock the Notifications