সীতারাম খারিজ হতেই আসরে প্রদীপ, রাজ্যসভায় টিকিট পেতে ফোন মমতাকে
হাইকমান্ডের তরফে কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় সীতারাম ইয়েচুরিকে টিকিট দেওয়া ইচ্ছা প্রকাশ করা নিয়েই বিতর্কের সূত্রপাত। সিপিএম সাধারণ সম্পাদকের নাম কংগ্রেসের প্রার্থী তালিকায় এক নম্বরে ছিল।
রাজ্যসভার সাংসদ পদ প্রার্থী হিসেবে কংগ্রেসে বিতর্ক অব্যাহত। কংগ্রেসের টিকিটে সীতারাম ইয়েচুরির রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা খারিজ হয়ে যেতেই এবার আসরে নেমে পড়লেন প্রদীপ ভট্টাচার্য। বুধবার বিধানসভায় এসে তিনি দেখা করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে। সূত্রের খবর, রাজ্যসভার টিকিট নিশ্চিত করতে তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করেন।
এদিন বিধানসভায় এসে বিরোধী দলনেতার সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক করেন প্রদীপ ভট্টাচার্য। তখনই তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম। কংগ্রেস সমর্থিত প্রার্থীর নির্বাচনে সমস্যা হলে দেখার অনুরোধ করেন তিনি। এক প্রশ্নের উত্তরে আবদুল মান্নান জানান, হাইকমান্ড যদি প্রদীপবাবুকে রাজ্যসভায় প্রার্থী করতে চায়, আমার তরফে কোনও অসুবিধা নেই।

উল্লেখ্য, দু'দিন আগে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে রাজ্যসভার প্রার্থী হিসেবে মীরা কুমারের নাম প্রস্তাব করেন আবদুল মান্নান ও অধীর চৌধুরী। মীরা কুমারকে প্রার্থী করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনও পা্ওয়াও সহজ হবে বলে কংগ্রেসের অঙ্ক কষে ফেলে। সেইমতো কংগ্রেস সভানেত্রী এক প্রস্থ কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী নিয়ে বিতর্কের সূত্রপাত কয়েক মাস আগেই। হাইকমান্ডের তরফে কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় সীতারাম ইয়েচুরিকে টিকিট দেওয়া ইচ্ছা প্রকাশ করা নিয়েই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, সিপিএম সাধারণ সম্পাদকের নাম কংগ্রেসের প্রার্থী তালিকায় এক নম্বরে মানতে পারেননি অনেক কংগ্রেস বিধায়ক। এই তালিকায় নাম ছিল প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সিরও।
সীতারাম ইয়েচুরির সম্ভাবনা শেষ হয়ে যেতেই রাজ্যসভায় সাংসদ পদপ্রার্থী হিসেবে নাম রটে যায় মীরা কুমারের। আড়ালে রয়ে যান প্রদীপ ভট্টাচার্য ও দীপা দাশমুন্সি। এবার তাঁদেরই একজন প্রদীপ ভট্টাচার্য নেমে পড়লেন আসরে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications