পাঠভবন স্কুলের ছাত্রদের অভিনব উদ্যোগ! যা জানলে আপনিও উৎসাহিত হতে পারেন
পাঠভবন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের অভিনব প্রয়াস। তারা হাতখরচের টাকা থেকে কেনা নানা সামগ্রি তুলে দিল বারুইপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবন্ধী আবাসিকদের হাতে।
পাঠভবন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের অভিনব প্রয়াস। তারা হাতখরচের টাকা থেকে কেনা নানা সামগ্রি তুলে দিল বারুইপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবন্ধী আবাসিকদের হাতে। শীতের সামগ্রি এবং পড়াশোনার সামগ্রি পেয়ে খুশি আবাসিকরা।

আত্মজ ঘোষ, সন্দীপন পাল, দিব্যন মজুমদার-সহ ১০ জন ছাত্র। কলকাতার পাঠভবন স্কুল থেকে ২০১৯-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা। হাতখরচের টাকা জমিয়েছিল সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়াদের জন্য কিছু করতে। সুযোগ আর সময় দুটো এসে যায় তাদের সামনে।
বারুইপুরের নিউ এজ সোসাইটি অনাথ আশ্রমের ৫৫ জন প্রতিবন্ধী আবাসিকের হাতে রবিবার কম্বল, খাতা, পেনসিল, রং, কিছু খাবার তুলে দেয় তারা। ছাত্রদের এই কাজে সঙ্গে ছিলেন স্কুলের টিচার ইন চার্জ সান্ত্বনা রায়।












Click it and Unblock the Notifications