সপ্তমীতেই শেষবিদায়, প্রয়াত প্রখ্যাত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়
হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব তথা স্বনামধন্য অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।
পুজোর শুরুতেই সংষ্কৃতিপ্রিয় বাঙালির জন্য দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব তথা স্বনামধন্য অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে খবর, বুধবার গভীর রাতে দ্বিজেনবাবুর প্রয়াণ হয়েছে। বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আশির দশকে একেরপর এক নাটকে অভিনয় করে পরিচিতি পান দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পুরস্কার সহ একাধিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি টেলি সিরিয়াল ও সিনেমার জগতেও তিনি বেশ পরিচিত মুখ ছিলেন।
দ্বিজেনবাবু ১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। নাটক ছাড়াও জাতিস্মর, যেখানে ভূতের ভয়, অটোগ্রাফের মতো জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।
এদিন বৃহস্পতিবার দ্বিজেনবাবুর মরদেহ অ্যাকাডেমি অব ফাইন আর্টসে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পরে তা কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications