আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ, সঞ্জয় সহ সাত জনের পলিগ্রাফ টেস্ট শুরু
পলিগ্রাফ টেস্ট শুরু হল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ সহ সাত জনের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে এই তথ্য সামনে এসেছে। আরজি কর কাণ্ডে রাজ্য রাজনীতি জুড়ে তুমুল বিক্ষোভ চলছে। বিভিন্ন মহলে প্রতিবাদ দেখা যাচ্ছে।
আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসক মৃত্যুতে একের পর এক অভিযোগ সামনে আসে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় সন্দীপ ঘোষকে জেরা পর্যন্ত করেনি পুলিশ। হাসপাতালে তরফ থেকে অধ্যক্ষের এফআইআর করার কথা। কিন্তু সেই দায়িত্ব পালন করেননি সন্দীপ।

হাসপাতালে এত বড় একটি নারকীয় ঘটনা ঘটে গেল। সন্দীপ ঘোষ কীভাবে ভাবলেশহীন হয়ে থাকতে পারেন? সেই প্রশ্ন উঠেছিল৷ সিবিআই তদন্তভার গ্রহণ করার পরেই জেরার জন্য ডাক পড়ে সন্দীপ ঘোষের। পরপর সাত দিন সিবিআই জেরার মুখোমুখি সন্দীপ ঘোষ। এদিকে তিনি তেমন ভাবে কোনও কথা বলছেন না। বিভিন্ন কথায় অসঙ্গতি প্রকাশ পাচ্ছে। এই বিষয়টিও সামনে উঠে আসছিল।
পলিগ্রাফ টেস্ট হতে পারে সন্দীপ ঘোষের। সেই কথা কানে আসে। শুধু তিনি নন, খুন ও ধর্ষণ কাণ্ডে ধৃত এখন পর্যন্ত একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্টের কথা শোনা যায়৷ গতকাল সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তিনি সিবিআইয়ের আর্জি মেনে পলিগ্রাম টেস্টে সম্মতি দিয়েছেন।
আজ শনিবার সেই পলিগ্রাফি টেস্ট শুরু হয়েছে বলে খবর। মোট সাত জনের পরীক্ষা হচ্ছে। সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় তো আছেনই। মৃত তরুণী চিকিৎসকের ঘনিষ্ঠ চার পড়ুয়া বন্ধু রয়েছেন। এছাড়াও আছেন সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারও।
সিবিআই জেরাতে একাধিক অসঙ্গতি সামনে আসছে। সে কারণেই এই পলিগ্রাফ টেস্ট। এই টেস্টের মাধ্যমে সত্য কথা প্রকাশ হয়। ফলে তদন্তের গতি বাড়বে। এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications