Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলা নতুন বছরে 'রঙিন' শুভেচ্ছা রাজনীতিকদের! জেনে নিন তাঁদের আশা

বাংলা নববর্ষে রাজ্যবাসীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা প্রেরকদের তালিকায় রয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

বাংলা নববর্ষে রাজ্যবাসীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা প্রেরকদের তালিকায় রয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজ্যবাসীদের শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন বিরোধী রাজনীতিকরাও।

বাংলা নতুন বছরে রঙিন শুভেচ্ছা রাজনীতিকদের! জেনে নিন তাঁদের আশা

এসে হে বৈশাখ, এসো এসো। সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভাল কাটুক। টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে একাধিক ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্জাব, অসম, কেরল-সহ একাধিক রাজ্যে স্থানীয়ভাবে উৎসব পালিত হয়।

নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেছেন, বাংলা বছর শুরু দিনটি পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। নতুন বছরে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, বাংলার নতুন বছর শুভ হোক। নতুন বছরে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার শপথ গ্রহণের ডাক দিয়েছেন তিনি।

বাংলা নতুন বছরে রঙিন শুভেচ্ছা রাজনীতিকদের

শুভেচ্ছা বার্তায় সুজন চক্রবর্তী বলেছেন, দুর্যোগময় এই সময়ের অন্ধকার দূর হয়ে আশার আলোয় উদ্ভাসিত হোক জীবন, যৌবন।

বিজেপির তরফে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলি এবং লকেট চট্টোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+