Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতায় পোলিও-র জীবাণুর হদিশ! সতর্কত জারি করল স্বাস্থ্য দফতর

কলকাতায় পোলিও-র জীবাণুর হদিশ! সতর্কত জারি করল স্বাস্থ্য দফতর

শহরে পোলিও সতর্কতা জারি। কলকাতায় সতর্কতা জারি করল কলকাতা স্বাস্থ্য দফতর। পোলিও দফতর। কলকাতা মেডিকেল কলেজ সহ সব সরকারি হাসপাতােল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পুরসভার হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পুরসভা এলাকায় এভাবে পোলিও জীবাণু উদ্ধার হওয়ায় চাঞ্চল্য উদ্ধার হয়েছে।

পোলিও-র জীবাণু উদ্ধার

পোলিও-র জীবাণু উদ্ধার

নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পোলিও। ১১ বছর পর ফের কলকাতায় উদ্ধার হল পোলিওর জীবাণু। মটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলে উদ্ধার হয়েছে পোলিও-র জীবাণু। কীভাবে সেখানে পোলিও-র জীবাণু উদ্ধার হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তারপরেই আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছেন চিকিৎসকরা। কারণ শিশুদের মধ্যে পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এত বছর পর কীভাবে সতর্কতা জারি করা হয়েছে।

সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। মেটিয়াবুরুজের নর্দমার জলের নমুনা পরীক্ষা করে পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। তারপরেই তিন-চার দিন ধরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়। কীভাব পোলিও জীবাণু পাওয়া গেল কীভাবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সব হাসপাতালে সতর্কতা জারি করা হয়েছে।

পোলিও টিকা সুনিশ্চিত করার নির্দেশ

পোলিও টিকা সুনিশ্চিত করার নির্দেশ

পোলিও নির্দেশ সুনিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পোলেও টিকাকরণ কর্মসূচির উপরে জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। পোলিও কর্মসূচির উপরে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ১১ বছর আগেই রাজ্য পোিলও মুক্ত বলে জানানো হয়েছিল। হঠাৎ করে কীভাবে ফের পোলিও সন্ধান মিলল তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়া কথা বলা হয়েছে। পুরসভার পরিচ্ছন্নতার মধ্যেও কীভাবে পোলিও-র জীবাণু উদ্ধার হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিশুদের উপরে বিশেষ নজর

শিশুদের উপরে বিশেষ নজর

পোলিও সংক্রমণ শিশুদের উপরে সংক্রমণ ছড়িয়ে পড়ে দ্রুত। সেকারণে শিশুদের উপরে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। শিশুদের সংক্রমণ নিয়ে সতর্ক করা হয়েছে। পুরসভা এলাকায় পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছে। পুর এলাকার শৌচাগার গুলির পরিচ্ছন্নতার উপরে বিশেষ জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। শিশুদের উপরে বিশেষ নজরে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+