Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভূপতিনগর মামলায় পুলিশ কোনও পদক্ষেপ করবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভূপতিনগর মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। তার আগে পুলিশ কোনও প্রকার পদক্ষেপ করতে পারবে না। ভূপতিনগরের ঘটনার দুটি মামলা চলছে। দুটি মামলার ক্ষেত্রেই একই নির্দেশ দিয়েছে আদালত।

ভূপতিনগর মামলায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে। হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তকারীরা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যান। সেখানে তাদের আক্রান্ত হতে হয়। গাড়ির কাঁচ ভাঙা হয়। ফের তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

সন্দেশখালির পর ভূপতিনগর। তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের আক্রান্ত হতে হচ্ছে। শাসক - বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ চলছিল। এনআইএ অভিযোগ দায়ের করেছিল। এই পরিস্থিতিতে এনআইএর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়।

এনআইএ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি চলছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্তের জন্য ভূপতিনগরে গিয়েছিল এনআইএ। সেখানে আধিকারিকদের উপর হামলা করা হয়েছিল। ফলে এই মামলার গুরুত্ব শুরু থেকেই স্পর্শকাতর।

পুলিশের ভূমিকা নিয়ে এই মামলায় আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। এই কথাও আদালত নির্দেশ দেয়। ভূপতিনগর থানার ওসিকে আদালতের প্রশ্নের সামনে পড়তে হয়েছিল।

আজ শুক্রবার এই মামলার শুনানি ছিল। সেখানে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভূপতিনগরে এনআইএর উপরে হামলার ঘটনায় ১৩ মে পর্যন্ত দুটি মামলাতেই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
১৩ মে এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে বিচারপতি জয় সেনগুপ্তর আদালত।

আজই পুলিশকে দুই মামলার কেস ডায়েরি ও হামলার ভিডিও ফুটেজ জমা দিতে হবে আদালতে। এনআইএর দায়ের করা মামলার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। তাই ওই মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার আবেদন। একই সঙ্গে পুলিশের দায়ের করা স্বত:প্রণোদিত মামলা খারিজের আবেদন জানিয়েছে এনআইএ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+