নির্দেশের পরেই আন্দোলনকারীদের তুলতে করুণাময়ীতে পুলিশ! রাতেই হাইকোর্টে টেট উত্তীর্নরা
ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। টেট চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন স্থলে রাজ্যকে পুলিশ মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এরপরেই গোটা আন্দোলন চত্বর ঘিরে ফেলল পুলিশ। কয়েকশ পুলিশ মোতায়েন করা হল ঘটনাস্থলে। অন্যদিকে পুলিশ আসতেই আন্দোলনের ঝাঁঝ বাড়াল টেট উত্তীর্নরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, ডু আর ডাই। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে বার্তা আন্দোলনকারীদের।

অসুস্থ একাধিক আন্দোলনকারী
অবিলম্বে নিয়োগ করতে হবে। এই দাবিতে করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে গত তিনদিনের বেশি সময় ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। এমনকি এই বিষয়ে সরকার কোনই হস্তক্ষেপ না করলে আমরণ অনশন চলবে বলেও জানানো হয়েছে। আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আন্দোলনের গতি বাড়ে। তবে লাগাতার আমরণ অনশনে বেশ কয়েকজন সসুথ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। কোনও রকমে অসিস্থ হয়ে পড়া আন্দোলনকারীদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে হাইকোর্টের দ্বারস্থ টেট উত্তীর্নরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলায় একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। এনিয়ে আজ বৃহস্পতিবার রাতেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে সঙ্গে যোগাযোগ করা হয়েছে টেট আন্দোলনকারীদের তরফে। রাতেই কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানান তাঁরা। যদিও এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি আদালতের তরফে।

হাইকোর্টের দ্বারস্থ টেট উত্তীর্নরা

স্নায়ুর লড়াই চলছে সল্টলেকে।
বলে রাখা প্রয়োজন, সল্টলেকে পর্ষদের অফিস চত্ত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন। পুলিশ প্রশাসনকে অবিলম্বে আইনানুগ ১৪৪ ধারা কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিিন। সেই সঙ্গে পর্ষদের কর্মীদের প্রবেশ এবং বেরোনোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন বিচারপতি। ৪ নভেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। আর এরপরেই গোটা চত্বর একেবারে ঘিরে ফেলেছে পুলিশ। কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে মাংকিং পুলিশের তরফে। পালটা আন্দোলনে অনড় আন্দোলনকারীরা। এই অবস্থায় একেবারে স্নায়ুর লড়াই চলছে সল্টলেকে।

Click it and Unblock the Notifications