ভাগাড় মাংস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! লিঙ্কম্যানদের খোঁজে পুলিশের তল্লাশি
ভাগাড়ের মাংস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের জেরা করে উঠে এসেছে ৫ জন লিঙ্কম্যানের নাম। এঁদের খোঁজেই শনিবার সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ।
ভাগাড়ের মাংস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের জেরা করে উঠে এসেছে ৫ জন লিঙ্কম্যানের নাম। এঁদের খোঁজেই শনিবার সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ। এই পাঁচজনকে গ্রেফতার করতে পারলে ভাগাড় এবং পচা মাংস কাণ্ডে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

বহু দূর পর্যন্ত বিস্তৃত ভাগাড়ের মাংসের জাল। কলকাতা ও আশপাশের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ছাড়াও বিদেশেও পাচার করা হত এই পচা মাংস। রাসায়নিকে চুবিয়ে হিমাঙ্কের ৪০ ডিগ্রির নিচে রাখা হত মাংসকে। এরপর গন্ধ দূর করতে চকচকে ভাব আনতে মেশানো হত ক্যালসিয়াম প্রোপানয়েটের মতো একাধিক রাসায়নিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগাড় মাংস কাণ্ডের তদন্ত সিট গঠন করা হতে পারে। এই সিটে থাকতে পারেন ১০ জন সদস্য।
বজবজ ভাগাড় দিয়ে পচা মাংসের খোঁজ পাওয়া যায়। এরপর একএক জন ধরা পড়ার পর এর জাল সম্পর্কে তথ্য সামনে আশতে তাকে। জানা যায় ট্যাংরা, জগদ্দল, কাঁকিনাড়া কল্যাণীর ভাগাড়ের নামও এর সঙ্গে জুড়ে যায়। সামনে আসে নারকেলডাঙার ফ্রিজারের তথ্য। তল্লাশিতে প্রকাশ হয়ে পড়ে নিউটাউনের পচা মুরগির ফ্রিজারের তথ্যও।
শুক্রবার নিউটাউনের এক গুদামে পচা মাংসের সন্ধানে তল্লাশি চলে। সেখানেই ৯ টি ফ্রিজারে রাখা কয়েকটন পচা মুরগির মাংসের সন্ধান চায় পুলিশ। পুলিশ গুদামের সব মাল বাজেয়াপ্ত করে। তবে অভিযুক্ত কৌসর আলি ঢালিকে ধরতে পারেনি পুলিশ। সেখান থেকে খোঁজ মেলে লেকটাউনের দক্ষিণদাঁড়ির ঠিকানার।












Click it and Unblock the Notifications