অবস্থান বিক্ষোভ থেকে সরানোয় বৃহত্তর কর্মসূচির ডাক, টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের
অবস্থান বিক্ষোভ থেকে সরানোয় বৃহত্তর কর্মসূচির ডাক, টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের
টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের জোর করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে থেকে সরানোয়, আগামী দিনে বৃহত্তর কর্মসূচির ডাক দিল টেট উত্তীর্ণ প্রায় চার হাজার আন্দোলনকারী।

তাঁদের অভিযোগ, বুধবার গভীর রাতে সল্টলেকে বিক্ষোভরত টেট উত্তীর্ণদের বিধাননগর থানার পুলিশ জোর করে উঠিয়ে দেয়। নারী-পুরুষ নির্বিশেষে তাদের উপর লাঠিচার্জ করা হয় বলেও আন্দোলনকারীদের অভিযোগ। এছাড়াও আন্দোলনকারী মেয়েদের সরাতে কোন মহিলা পুলিশ ছিল না বলেও অবস্থান বিক্ষোভকারীরা জানিয়েছেন।
জানা গিয়েছে, রাতেই কয়েকটি বাসে তুলে তাঁদের শিয়ালদহ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। মাঝ রাতে তাঁদের সঙ্গে এরকম অকথ্য অত্যাচার করার ঘটনায় আগামী দিনে আন্দোলনকারীরা আরও বড় আন্দোলনে সংগঠিত হওয়ার হাওয়ার ডাক দিয়েছেন।
জানা গিয়েছে, আগেই ট্রিট উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন বহু চাকরিপ্রার্থী। আদালতে মামলার গেরুয়া আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। পরবর্তী পদক্ষেপও নেওয়া হয়নি।
তাই গত ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর থেকে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় সল্টলেকের আচার্য ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থানে বসেন গোটা রাজ্যের কয়েকশ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার দিনরাত অবস্থান-বিক্ষোভ থাকার পর বুধবারেও অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন তারা। কিন্তু আন্দোলনকারীরা জানান, গভীর রাতে আচার্য সদনের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় বিধাননগর পুলিশ।
জায়গা খালি করা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা।তাঁদের শিয়ালদহ স্টেশন চত্ত্বরে ছেড়ে দেওয়া হলে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। রাত দুটো নাগাদ শিয়ালদা স্টেশন চত্ত্বরে ফের অবস্থানে বসেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
তাঁদের অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে শান্তিপূর্ণ আন্দোলনকে তুলে দিয়েছে। নিয়োগের দাবিতে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তারা তা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications