কামড়-কাণ্ডে নড়েচড়ে বসল পুলিশ! অরুণিমা এবং অভিযুক্ত পুলিশকর্মীকে করা হতে পারে জিজ্ঞাসাবাদ

টেট আন্দোলনকারী অরুণিমা পালকে কামড়ে দেওয়ার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। চরম অস্বস্তিতে কলকাতা পুলিশ। এমনকি খোদ শাসকদলের মধ্যেও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় পুলিশ কালিমালিপ্ত হয়েছে বলেও আক্রম

টেট আন্দোলনকারী অরুণিমা পালকে কামড়ে দেওয়ার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। চরম অস্বস্তিতে কলকাতা পুলিশ। এমনকি খোদ শাসকদলের মধ্যেও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় পুলিশ কালিমালিপ্ত হয়েছে বলেও আক্রমণ সৌগত রায়।

এই ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। খুব শীঘ্রই এবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অরুণিমা পাল এবং অভিযুক্ত পুলিশকর্মী ইভা থাপাকে। আগামী সপ্তাহেই তাঁকে তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনাতে পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে আক্রান্ত ওই অভিযোগকারিণীর হাতে এখনও ব্যাথা আছে বলে জানা যাচ্ছে।

 নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ

নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ

ইতিমধ্যে এই ঘটনায় নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। আর এরপরেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই পুলিশ সুত্রে জানা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে ডিসি দক্ষিণ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়কে। পুরো ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন ওই পুলিশ কর্তা। আর এরপরেই অভিযুক্ত ইভা এবং অভিযোগকারিণী অরুণিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। দুজনের বক্তব্যই ওই পুলিশ কর্তা শুনবেন বলে খবর। আর এরপরেই রিপোর্ট তৈরি হবে বলে জানা যাচ্ছে।

চাকরির দাবিতে আন্দোলনে নামেন অরুণিমা।

চাকরির দাবিতে আন্দোলনে নামেন অরুণিমা।

গত কয়েকদিন আগেই যোগ্য চাকরির দাবিতে আন্দোলনে নামেন অরুণিমা। আর তা দেখাতে গিয়ে পুলিশের হাতে প্রথম আটক হন। এরপর পালাতে গেলে পুলিশ অরুণিমার হাতে কামড় দেয় বলে অভিযোগ। পুরো ঘটনাতে যদিও অভিযোগকারিণীকেই অভিযুক্ত দেখানো হয়। এবং পরে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। অভিযোগ ওঠে পুলিশকে নাকি প্রথমে কামড় দেন অরুণিমা। এমনকি এজন্যে হাসপাতালে পর্যন্ত পই মহিলা পুলিশ কর্মীকে ভর্তি করতে হয়।

থানাতেই সারাদিন বসিয়ে রাখা হয়

থানাতেই সারাদিন বসিয়ে রাখা হয়

যদিও অহস্য জন্ত্রনার মধ্যে অরুণিমাকে থানাতেই সারাদিন বসিয়ে রাখা হয়। যা নিয়ে আরও সমালোচনার ঝড় ওঠে। যদিও পরবর্তীকালে সাগর দত্ত হাসপাতালের পরীক্ষায় চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে 'হিউম্যান বাইট' বা মানুষের কামড়ের আঘাত প্রমাণিত হয়েছে। আর এরপরেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে আইনের পথে হাঁটবেন অরুণিমা। ইতিমধ্যে এউ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+