মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ডোজের পরেই শহরে তৎপর পুলিশ, বেআইনি দখলদারি উচ্ছেদের প্রস্তুতি বিধাননগর-কলকাতায়

পুর এলাকায় বেআইনি দখলদারি নিয়ে কার্যত পুরসভা গুলিতে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ বিধাননগরের একাধিক জায়গায় বেআইনি জখলদারি নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই মঙ্গলবার সকাল থেকে তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ। হািতবাগান, গড়িয়াহাট থেকে শুরু করে বিধাননগর এলাকায় বেআইনি দখলদারি উচ্ছেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ। একাধিক জায়গায় পুলিশ টহল দিতে শুরু করেছে। দোকানিদের কাছ থেকে কাগজ দেখতে চাওয়া হচ্ছে।

Mamata Banerjee


গতকাল পুরসভাদের বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। গতকাল একেবারে নাম করে করে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি। একেবারে সুজিত বসুর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সল্টলেকের যেখানে সেখানে ত্রিপল লাগিয়ে বসে পড়ছে হকাররা। টাকা নিয়ে এই হকারদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাট সর্বত্র টাকা নিয়ে বেআইনি ভাবে যত্রতত্র হকারদের বসিয়ে দেওয়া হচ্ছে বলে স্পষ্ট পুর আদিকারীকদের দিকে আঙুল তুলেছিলেন তিনি। বেআইনিভাবে পুঠপাথ দখল হয়ে যাওয়া নিয়ে কার্যত পুরসভার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বসুর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন টাকা দিয়ে লোক বসানো হচ্ছে। কারা টাকা নিয়ে লোক বসাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।

পুলিশ কেন সক্রিয় হয়ে কাজ করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বেআইনি ভাবে ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। পুলিশ কেন দেখেও দেখছে না। সবটা টাকা তোলার জায়গা হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই বেআইনি দখলদারি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন। যতক্ষণ না শহর পরিচ্ছন্ন হচ্ছে ততক্ষণ তিনি ভোট করাবেন না বলেও কড়া বার্তা দিয়েছেন।

পুলিশ কেন সক্রিয় হয়ে কাজ করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বেআইনি ভাবে ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। পুলিশ কেন দেখেও দেখছে না। সবটা টাকা তোলার জায়গা হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই বেআইনি দখলদারি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন। যতক্ষণ না শহর পরিচ্ছন্ন হচ্ছে ততক্ষণ িতনি ভোট করাবেন না বলেও কড়া বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই হাতিবাগান এবং সল্টলেকে পুলিশি তৎপরতা শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। একাধিক রাস্তায় ফুটপাথ দখল করে থাকা দোকানিদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। কাদের কত টাকা দিয়ে এই বেআইনি দখলদাররা ফুটপাথে বসছে তা নিয়েও সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরেই শঙ্কায় ভুগছেন শহরের একাধিক জায়গার ফুটপাথের দোকানিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+