পরতে পরতে রহস্য, বেহালার পর্ণশ্রীতে মা-ছেলের খুনে পরিচিতের হাত, সন্দেহ বাড়াচ্ছে বাবার বয়ান
পরতে পরতে রহস্য, বেহালার পর্ণশ্রীতে মা-ছেলের খুনে পরিচিতের হাত,সন্দেহ বাড়াচ্ছে বাবার বয়ান
ভরদুপুরে আবাসনের ভেতরে ঢুকে মা ও কিশোর ছেলেকে খুন। বেহালা পর্ণশ্রীর খুনের ঘটনা ঘিরে বাড়ছে রহস্য। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান কোনও পরিচিতের হাত রয়েছে এই খুনে। যেভাবে মা ও ছেলেকে হত্যা করা হয়েছে তাতে স্পষ্ট যে খুন পরিকল্পনা করেই করা হয়েছিল। মৃত সুস্মিতা মণ্ডলের শরীরে ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ছেলে তমোঘ্নর শরীরেও ৫টি আঘাতের চিহ্ন রয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে। সন্দেহের তালিকায় রয়েছেন মৃতার স্বামী। তাঁর একাধিক কথায় অসঙ্গতি মিলেছে। মৃতার স্বামীর হাতের আঙুলের আংটিতে রক্তের দাগ পাওয়া গিয়েছে।

বেহালায় নৃশংস খুন
দুপুরের নিঝুমতার সুযোগ নিয়ে বেহালার পর্ণশ্রীর আবাসনে ঘটেছে নারকীয় হত্যাকাণ্ড। ফ্ল্যাটে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে মহিলা এবং তাঁর কিশোর ছেলেকে। অনলাইনে ক্লাস করছিল ছেলে। সেসময় পাশের ঘরে কুপিয়ে হত্যা করা হয় তাঁর মা সুস্মিতা মণ্ডলকে। পরে ছেলেকেও কুপিয়ে হত্যা করা হয়। দুটি ঘরে পড়েছিল দুটি দেহ। মৃতার স্বামী তপন মণ্ডল সেসময় অফিসে ছিলেন। তিনি বাড়ি ফিরে স্ত্রী এবং ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। তপন বাবু পুলিশকে জানিয়েছেন ঘরের দরজা ভেজানো ছিল। স্ত্রীর মোবাইল দীর্ঘক্ষণ বন্ধ ছিল বলেও তিনি জানিয়েছেন।

সন্দেহের তালিকায় মৃতার স্বামী
তদন্তে করতে গিয়ে বেশ কিছু মিসিং লিঙ্ক তৈরি হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে খুনের ঘটনায় পরিচিতের হাত ছিল। কারণ ফ্ল্যাটের চাবি একমাত্র তপন বাবু এবং তাঁর স্ত্রী সুস্মিতা মণ্ডলের কাছে থাকত। যেসময় সুস্মিতা মণ্ডল খুন হয়েছেন সেসময় তাঁর স্বামী ব্যাঙ্কে ছিলেন। পরিচিত ব্যক্তি আসায় ফ্ল্যাটের দরজা খুলেছিলেন সুস্মিতা দেবী। কারণ আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা কোনও রকম চিৎকার বা ধস্তাধস্তি শুনতে পাননি। সেই থেকেই অনুমান পুলিশের পরিচিতের হাত রয়েছে এই ঘটনায়। মৃতার স্বামীকে প্রাথমিক সন্দেহের তালিকায় রাখছেন তাঁরা। কারণ মৃতার স্বামী নাকি ঘরে না গিয়ে আগে আশপাশের বাসিন্দাদের কাছে জানতে চেেয়ছিলেন তাঁর স্ত্রীর ফোন বন্ধ রয়েছে কেউ তাঁর স্ত্রীকে দেখেছেন কিনা। যদিও ঘরের দরজা সেসময় ভেজানো ছিল। ঘরে না ঢুেক আগেই তিনি কেন প্রতিবেশীদের কাছে স্ত্রীর খোঁজ করলেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। মৃতার স্বামীর হাতের আংটিতে রক্তের দাগ মিলেছে। যদি তিনি স্ত্রী এবং ছেলের দেহ না ধরে থাকেন তাহলে কেন তাঁর হাতের আংটিতে রক্তের দাগ দেখা গেল।

কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট
ময়না তদন্তের রিপোর্টে যা বলা হয়েছে তাতে আরও রহস্য বেড়েছে। মৃতার শরীরে ২০টি আঘাতের চিহ্ন মিলেছে। আর তমোঘ্নর শরীরে মিলেছে ৫টি আঘাতের চিহ্ন। মৃত্যুর কিছুক্ষণ আগে তাঁরা ভাত খেয়েছিলেন। ভাতে কোনও রকম মাদক মেশানো ছিল না। জানা গিয়েছে ঘটনার পর থেকে সুস্মিতা মণ্ডলের মোবাইল ফোন এবং তমোঘ্নর ল্যাপটপ উধাও। আর কোনও কিছু কিন্তু সরানো হয়নি ঘর থেকে। আততায়ীরা চুরির তত্ব খাড়া করতেই এই দুটি ইলেকট্রনিক জিিনস সরিয়েছে বলেও মনে করছে পুলিশ। আবার দুটি জিনিেসই গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে সেকারণে সেই দুটি জিনিস আততায়ীরা সরিয়ে ফেলেছিল। মৃতার স্বামী জানিয়েছেন ঘটনার দিন তিিন চাবি নিয়ে বোরেননি। তারপরেও একটি চাবি মিসিং রয়েছে।

স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল না
তদন্তে পুলিশ জানতে পেরেছে সুস্মিতা মণ্ডলের সঙ্গে তাঁর স্বামীর সুসম্পর্ক ছিল না। সুস্মিতাদেবীর কাজ নিয়ে অশান্তি চলছিল। অশান্তি িছল সুস্মিতা মণ্ডলের সঙ্গে একাধিক বিষয়ে। ঘটনার দিন প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল তপন মণ্ডলের মোবাইল ফোন। কেন বন্ধ ছিল। কারা তাঁকে ফোন করেছিলেন। শেষবার তপন মণ্ডলের সঙ্গে শেষবার কার কথা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে বেশ কিছু অপরিচিত নম্বর থেকে ফোন এসেছিল তপন মণ্ডলের ফোনে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications