শহরে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু! পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন তাঁর স্বামী

সার্ভে পার্কে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু। বাড়ির দোতলা থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সার্ভে পার্কে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু। বাড়ির দোতলা থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, পচা গন্ধের কথা বলার পরেও, কোনও রকমের সহযোগিতা করেননি ওই বৃদ্ধ।

শহরে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু! পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন তাঁর স্বামী

সার্ভে পার্কে বি ১৩০-এর দোতলা বাড়ি। এই বাড়ির বাসিন্দা সাহা পরিববার। বাড়ির দোতলায় থাকতেন বৃদ্ধা মঞ্জু সাহা। আর একতলায় থাকতেন তাঁর স্বামী গোষ্ঠবিহারী সাহা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে পচা গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই বাড়ির দোতলা থেকে বছর পঁচাত্তরের মঞ্জু সাহার পচাগলা দেহ উদ্ধার করে। বৃদ্ধার স্বামী গোষ্ঠবিহারী সাহা একতলায় থাকেন। পুলিশকে তিনি জানিয়েছেন, স্ত্রী বার্ধক্যজনিত কারণে চলাফেরা করতে পারতেন না। একই কারণে তিনিও ওপরে উঠতে পারতেন না। স্ত্রীকে দেখাশোনা করার মহিলা কাজে না আসায় তিনিও জানতে পারেননি, যে স্ত্রী মারা গিয়েছেন।

যদিও প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিদিনই প্রাতর্কালীন ভ্রমণে দেখা যেত ওই বৃদ্ধাকে। পুলিশকে দেওয়া তথ্য এবং বৃদ্ধের দেওয়া তথ্য মিলিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+