কলকাতা পুরভোটের আগে STF -এর জালে ১ কোটি টাকা-সহ এক ব্যক্তি

কলকাতা পুরভোটের আগে STF -এর জালে ১ কোটি টাকা-সহ এক ব্যক্তি

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আর তার আগেই STF -এর জালে খাস কলকাতা থেকে ধরা পড়ল ১ যুবক-সহ নগদ এক কোটি টাকা ।

ধৃতকে আজ আদালতে তোলা হবে

ধৃতকে আজ আদালতে তোলা হবে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রীতম পাল (২৭)। বাড়ি মহেশতলায়। ধৃতকে আদালতে আজ তোলা হবে। কেন এমন কাজ করল সে? সেই বা কোথা থেকে এসেছে? কী কারণেই বা এতগুলো টাকা নিয়ে সে রাস্তায় ঘুরছিল? ঘটনার তদন্তে পুলিশ।

 উদ্ধার হয় এক কোটি টাকা

উদ্ধার হয় এক কোটি টাকা

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সোমবার রাতে অ্যাসেম্বলি অফ গড চার্জ চত্বরে হানা দেয়। সেখানে তারা সন্দেহভাজন যুবককে দেখতে পায়। ধৃতকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপর তার হাতে থাকা ব্যাগের তল্লাশি চালাতে পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় নগদ ১ কোটি টাকা। পুলিশ অভিযুক্তকে টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলেও কোনও সঠিক উত্তর পাননি। আর তারপরেই তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পার্কস্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা

পার্কস্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা

আজ মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে বেশিরভাগই টাকাই ২০০০ টাকার নোট ছিল। আর ছিল ৫০০ টাকা নোটের বান্ডিলও। যা পুলিশ উদ্ধার করেছে। পাশাপাশি পুলিশ আরও জানায়, কেন বিপুল পরিমাণ টাকা নিয়ে সে যাচ্ছিল তা জিজ্ঞাসা করা হলে, তার যথাযথ উত্তর দিতে পারেনি অভিযুক্ত। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে পার্কস্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে‌ ।

 কলকাতা পুরভোটের আগেই এমন ঘটনা কেন?

কলকাতা পুরভোটের আগেই এমন ঘটনা কেন?

কলকাতা পুরভোটের আগেই এমন ঘটনা! উদ্ধার হওয়া এত টাকা নিয়ে ইতিমধ্যে উঠেছে একাধিক প্রশ্ন। তাহলে পুরভোটের কারণেই কী শহরে আনা হয়েছিল এই টাকা? নাকি আরও অন্য কারণ? তারি তদন্তে পুলিশ। পুরভোটের কাজেও এই টাকা ব্যবহার করা হত কিনা তারও তদন্ত করছে এসটিএফ। অভিযুক্তকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+