আর্থিক অনটনের জের, কেষ্টপুরে অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ, অনুমান পুলিশের

অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, কেষ্টপুরের বারোয়ারিতলায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, কেষ্টপুরের বারোয়ারিতলায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাতে বাড়িতে ছিলেন না বৃদ্ধ দম্পতির দুই ছেলে। বড় ছেলে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ছোট ছেলে ব্যবসার কাজে বাইরে ছিলেন। ছোট ছেলে বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। ঠেলাঠেলিতে দরজা খুলে যায়। দেখেন, বাবার ঝুলন্ত দেহ। মায়ের দেহ পড়ে ছিল বিছানায়। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে গলা টিপে খুন করে আত্মঘাতী হয়েছেন শম্ভুনাথ মণ্ডল।

আর্থিক অনটনের জের, কেষ্টপুরে অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ

গত মাস পাঁচেকের বেশি সময় ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন কেষ্টপুরের বারোয়ারিতলার বাসিন্দা বছর পঞ্চাশের জয়ন্তী মণ্ডল। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল বলে জানা গিয়েছে। অন্য়দিকে, কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন শম্ভুনাথ মণ্ডল। পরিবার এবং প্রতিবেশীদের সূত্রে খবর, স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক অনটনের মধ্যে পড়েছিলেন শম্ভুনাথ মণ্ডল।

আর্থিক অনটনের জের, কেষ্টপুরে অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে স্ত্রীর ব্রেন স্ট্রোক এবং অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার কথা উল্লেখ করেছেন শম্ভুনাথ মণ্ডল। ঘটনায় সবকটি দিক খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+