বহুতল থেকে ঝাঁপ প্রাক্তন পুলিস আধিকারিকের
যোধপুর পার্কে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন পুলিস আধিকারিক। পুলিশ জানিয়েছে, মৃত পুলিশ আধিকারিকের নাম অসীম মুখোপাধ্যায়। বয়স ৭৬ বছর।
যোধপুর পার্কে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন পুলিস আধিকারিক। পুলিশ জানিয়েছে, মৃত পুলিশ আধিকারিকের নাম অসীম মুখোপাধ্যায়। বয়স ৭৬ বছর। এদিন সকালে যোধপুর পার্কের গোবিন্দপুর এলাকার একটি আবাসনে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখানে একাই থাকতেন তিনি। এদিন ভোর ৫ টা নাগাদ প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান তাঁকে। পরে খবর দিলে ঘটনাস্থলে আসে যোধপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এই পুলিশ আধিকারিক।












Click it and Unblock the Notifications