কলকাতার বুকে প্লাস্টিক-বন্দি ১৪ টি ভ্রূণ উদ্ধারের ঘটনায় পুলিশ যা জানাল
পাঁচিল ঘেরা জমিতে সকাল বেলা চলছি সাফাইয়ের কাজ। কয়েকদিন বাদে সেখানে নির্মাণ কাজ শুরু হবে বলে , এদিন সকালে পুরকর্মীরা সাফাই অভিযানে নামেন।
পাঁচিল ঘেরা জমিতে সকাল বেলা চলছি সাফাইয়ের কাজ। কয়েকদিন বাদে সেখানে নির্মাণ কাজ শুরু হবে বলে , এদিন সকালে পুরকর্মীরা সাফাই অভিযানে নামেন। জঙ্গল সাফ শুরু হতেই মিলতে থাকে একেরপর এক প্লাস্টিক মোড়া ভ্রূণ। এমন ১৪ টি প্লাস্টিক মোড়া ভ্রূণ পাওয়া গিয়েছে বলে এদিন জানান ডিসি সাউথ ওয়েস্ট নীলাঞ্জন বিশ্বাস।

আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ। ইতিমধ্যেই এলাকা সংলগ্ন বিভিন্ন নার্সিংহোমে খোঁজ খবর তল্লাশি শুরু করে দেয় পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হন, কাউন্সিলার থেকে পুলিশের পদস্থ কর্তারা। হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications