কানে হেডফোন! ট্রেনের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর
কানে হেডফোন! ট্রেনের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর
এবার কানে হেডফোন দিয়ে অসাবধানতার বসে রেল লাইন পার হওয়ার খেসারত দিতে হল খোদ রেল পুলিশকেই। রবিবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বালিগঞ্জ ও পাক সার্কাস এলাকার মধ্যবর্তী এলাকার মানুষ।
এদিন এই ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ ও পাক সার্কাস এর মধ্যবর্তী এলাকায়। জানা যায়, ওই কনস্টেবল কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনার সংকট কালে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন। তবে শুধুমাত্র রেল কর্মীদের জন্যই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেল দপ্তরের তরফে। এদিন সেই ট্রেনে ধাক্কা খেয়ে মৃত্যু হয় ওই আরপিএফ কনস্টেবলের।
পুলিশ জানিয়েছে, মৃত আরপিএফ কনস্টেবল এর নাম পরশুরাম কুমার। এদিন ডিউটি সেরে বাড়ি ফেরার পথেই এই বিপত্তি। বালিগঞ্জে স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই আরপিএফ কনস্টেবলের।












Click it and Unblock the Notifications