Durga Puja 2024: মুখ্যমন্ত্রীর অনুদান নেবেন না সজল ঘোষ, সন্তোষ মিত্র স্কোয়ারকে চিঠি ধরাল পুলিশ

দুর্গাপুজোতেও ঢুকে পড়েছে রাজনীতি। মুখ্যমন্ত্রী গতকাল পুজো কমিটি গুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। পরের বছর সেই পরিমাণ বেড়ে ১ লক্ষ টাকা হয়ে যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার মুখ্যমন্ত্রীর দেওয়া সেই অনুদান নেবে না। সজল ঘোষই পরিচালনা করেন এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান নিয়ে অস্বীকার করেছেন তিনি। এদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই সন্দোষমিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস ধরিয়েছে কলকাতা পুলিশ।

Durga Puja 2024

গতকাল অনুদানের কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর এবং জেলার সব পুজো কমিটি গুলিকে তাঁদের থিম জানানোর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন প্রকাশ্যে থিম না আনলেও পুলিশকে আগে থেকে থিম জানাতে হবে। তাহলে আগে থেকে ভিড় মোকাবিলায় ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

সেকারণেই সন্তোষ মিত্র স্কোয়ারকে চিঠি দিয়েছে পুলিশ বলে জানা গিয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার থিম জানাতে নারাজ। ভিড়ের চাপে যাতে গতবারের মতো পরিস্থিতি তৈরি না হয় সন্দোষ মিত্র স্কোয়ারে সেকারণে আগে থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারকে পুজোর থিম এবং ব্যবস্থাপনা জানাতে চিঠি দেওয়া হয়েছে।

গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ। পুজো শুরু হওয়ার পর রীতিমতো জনতার ঢল নেমেছিল সন্তোষমিত্র স্কোয়ারে। শেষে বেশ কিছুক্ষণ পুজোয় প্রবেশ বন্ধ করে দিতে হয়েছিল পুলিশকে। সেই পরিস্থিতি যাতে এবার তৈরি না হয় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেকারণে আগে থেকে সতর্ক হয়েই কলকাতা পুলিশ চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে।

ভিড়ের কারণে এর আগে শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয় সুজিত বসুর শ্রীভূমির পুজোও বন্ধ করতে হয়েছিল। সেকারণে এবার আগে থেকেই দুর্গাপুজো কমিটি গুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুশি তাই থিম করে ফেললেই হল না। রীতিমতো ভিড় সামাল দেওয়ার মতো যাতে পর্যাপ্ত ব্যবস্থা এবং জায়গা পুজো কমিটিগুলি করে তার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিনে পুজোর অনুদান ঘোষণার পাশাপাশি বিদ্যুতের বিল এবং ফায়ার অনুমোদনেও টাকায় ছাড় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও মহালয়া থেকেই খুলে যাবে শহরের সব পুজো মণ্ডপ তবে ভিড় মোকাবিলায় আরও সংগঠিত হয়ে পুজো কমিটি গুলিকে প্রশাসনের সঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+