গলফ গ্রিনে রক্তাক্ত ছাত্রী উদ্ধার! বয়ানে এখনও 'সন্দেহে' পুলিশ

গলফ গ্রিনে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের এখনও অন্ধকারে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। প্রাথমিক ভাবে ওই ছাত্রী জানিয়েছে, তার ওপর কেউ হামলা চালায়নি।

গলফ গ্রিনে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের এখনও অন্ধকারে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। প্রাথমিক ভাবে ওই ছাত্রী জানিয়েছে, তার ওপর কেউ হামলা চালায়নি। পড়ে গিয়েই সে জখম হয়েছে বলে দাবি করেছে ওই ছাত্রী। তবে ছাত্রীর গায়ে ব্লেড ও আচরের দাগ নিয়েই প্রশ্ন জাগছে তদন্তকারীদের মনে।

গলফ গ্রিনে রক্তাক্ত ছাত্রী উদ্ধার! বয়ানে এখনও সন্দেহে পুলিশ

শনিবার ছাত্রীর মেডিক্যাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে পুলিশের দাবি, এই ছাত্রীর ওপর কোনওরকমের যৌন নির্যাতন হয়নি। ছাত্রী প্রাথমিকভাবে পড়ে গিয়ে জখম হওয়া এবং কারও হামলার ঘটনা অস্বীকার করলেও, পারিপার্শ্বিক নানা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা।

ওই ছাত্রী ওই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে বাঁচানোর চেষ্টা করছে কিনা, কিংবা ঘটনার সঙ্গে যুক্ত এক বা একাধিক ব্যক্তিকে সে চেনে কিনা কিংবা সে অত্যাচার থেকে বাঁচতে সে আত্মহত্যা করতে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার ভোররাতে গলফ গ্রিন এলাকার প্রিন্স গুলাম শাহ রোড থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত অচৈতন্য ছাত্রীকে। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। পাশে ছিঁড়ে পড়েছিল তার লকেট ও চুলের ভাঙা ক্লিপ। ভোররাতে একটি বাড়ির সামনে এভাবে ছাত্রীটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাঙুল হাসপাতালে।

বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে স্কুলের পোশাকে বেরিয়েছিল ওই ছাত্রী। কিন্তু সন্ধেয় বাড়ি ফিরে না যাওয়ায় থানায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+