মধ্যরাতে অপারেশন, বল প্রয়োগ করে করুণাময়ী থেকে তুলে দেওয়া হল টেট আন্দোলনকারীদের

মধ্যরাতে অপারেশন, বল প্রয়োগ করে করুণাময়ী থেকে তুলে দেওয়া হল টেট আন্দোলনকারীদের

মধ্যরাতে আধঘণ্টার অপারেশন করুণাময়ী খালি করল পুলিশ। জোর করে টেট উত্তীর্ণদের রাস্তা থেকে সরানো হল। ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। রাতের অন্ধকারে টেনে হচড়ে প্রজন ভ্যােন তোলা হয় রাস্তা থেকে। ঘটনার প্রবল সমালোচনায় রাজনৈতক মহল।

রাতের অন্ধকারে অপারেশন

রাতের অন্ধকারে অপারেশন

করুণাময়ীকে দখল মুক্ত করতে রাতের অন্ধকারে অপারেশন চালাল পুলিশ।টেট উত্তীর্ণদের রাস্তা থেকে তুলতে বলপ্রয়োগ করল পুলিশ। সন্ধে থেকে যাঁরা মাইকে করে উঠে যাওয়ার আর্জি জানাচ্ছিলেন রাত দেড়টার পর তাঁরা হঠাৎ করেই যেন বদলে গেলেন। রাস্তায় বসে থাকা টেট পরীক্ষার্থীদের জোর করে তুলে দেওয়া হল। রীতিমত চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

মধ্যরাতেই কেন অভিযান

মধ্যরাতেই কেন অভিযান

সকালে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায় কার্যকর করতে দুপুর-সন্ধে গড়িয়ে কেন রাত করল পুলিশ। রাতের অন্ধকারকেই তারা কেন বেছে নিলেন এই নিয়ে প্পশ্ন উঠতে শুরু করেছে।চাকরি প্রার্থীদের জোর করে তুলে দেওয়ার পরেই যাকে বলে যুদ্ধকালীন তৎপরতায় সেখান থেকে সব পোস্টার প্ল্যাকার্ড সরিয়ে দেওয়া হয়।২০১৪ টেট উত্তীর্ণদের সরিয়ে দেওয়ার পর ১০ নম্বর ট্যাঙ্কের কাছে অবস্থানরত ২০১৭-র টেট উত্তীর্ণদের বিক্ষোভও সরিয়ে দেওয়া হয়।

 নিখোঁজ ৩ বিক্ষোভকারী

নিখোঁজ ৩ বিক্ষোভকারী

মধ্যরাতে টেট উত্তীর্ণদের আন্দোলন হঠাতে তৎপর পুলিশ। ধরপাকড়ের মাঝেই ৩ আন্দোলনকারীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।অতিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ নামে তিন আন্দোলনকারীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই দাবি করা হয়েছে। তাঁদের গায়ে একটু আঁচড় লাগলে লাশ পড়বে রাস্তায় হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

রাস্তায় নামবে বিক্ষোভকারীরা

রাস্তায় নামবে বিক্ষোভকারীরা

পুলিশের এই অভিযানের প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক মহল। আজ দুপুর ১২টা নাগাদ সল্টলেকে জমায়েতের ডাক দিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধের ডাক দিয়েছে। চাকরি না দিলে রাজ্য থমকে যাবে হুঁশিয়ারি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ দিনভর শহরজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির ডাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+