পুজো মণ্ডপে প্রতিবাদে পুলিশ হেফাজত, হাইকোর্টের বিশেষ বেঞ্চে উঠল মামলা
দুর্গাপুজো উপলক্ষ্যে আদালত ছুটি পড়ে গিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ আজ বসছে। পুজো মণ্ডপ থেকে গ্রেফতার করা হয়েছিল আন্দোলনকারীদের। ৯ আন্দোলনকারীকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
সেই ঘটনায় এক শ্রেণির মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রতিবাদে মুখর হয়েছেন ধর্মতলার অনুসরণ মঞ্চের প্রতিবাদীরাও। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। সেই হিসেবেই কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসছে বিচারের জন্য।

আজ শুক্রবার বেলা দুটো নাগাদ হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ। ন'জনকে দুর্গাপুজোয় মণ্ডপে স্লোগান দেওয়ার জন্য ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। পরদিনই সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে বেলা দুটোয় হবে শুনানি।
একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুজো মণ্ডপে প্রতিবাদ জানালে কীভাবে গ্রেফতার করা সম্ভব? সেই প্রশ্ন বার বার উঠেছে। ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপে বুধবার সন্ধ্যার পরে এই ঘটনা ঘটে৷ পুলিশ তাদের লালবাজারে নিয়ে গিয়েছিল।
ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপে প্রচুর মানুষের ভিড় হয়। সেটা কি বিক্ষোভ দেখানোর জায়গা ? এর মধ্যে দুর্ঘটনা ঘটলে কী হবে? সেই ঘটনার দায় কে নেবে? সেই প্রশ্ন তুলেছিলেন রাজ্য সরকারের তরফের আইজীবী। প্রতিবাদের স্থান নিয়ে আপত্তি জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট কি ওই জায়গায় গিয়ে প্রতিবাদ জানাতে বলেছে? সেই প্রশ্ন তোলা হয়েছিল আদালতে। দুই পক্ষের বক্তব্যের পর সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।
শুক্রবার সকাল থেকে ধর্মতলে অনশন মঞ্চে মানুষের ভিড়। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ উপস্থিত হতে শুরু করেছেন। জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মহা অষ্টমীতে অনশন মঞ্চ থেকে ধর্মতলায় মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications