ছিলেন ছুটিতে! মানসিক অবসাদ নিয়েই কাজে যোগ? সব তদন্ত হবে বলছেন কমিশনার

ছিলেন ছুটিতে! মানসিক অবসাদ নিয়েই কাজে যোগ? সব তদন্ত হবে বলছেন কমিশনার

ভরদুপুরে এলোপাথাড়ি গুলি! তাও আবার কিনা একেবারে পার্কসার্কাসে। বাংলাদেশ হাই কমিশনের অফিসের একেবারে ৫০ মিটারের মধ্যে। ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ঘটনায় আরও দুজনের আহত হওয়ার পাওয়া যাচ্ছে। তবে ঘটনার সময়ে রীতিমত এলাকায় ছোটাছুটি শুরু হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। শুধু তাই নয়, তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

ছুটে আসেন কলকাতা পুলিশ কমিশনার

ছুটে আসেন কলকাতা পুলিশ কমিশনার

ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। এমনকি ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে কসবা থানার উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি লালবাজার থেকেও আধিকারিকরা ছুটে আসেন। কীভাবে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ছুটে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কীভাবে ঘটনা তা বিস্তারিত জানার চেষ্টা করেন তিনি।

সবটাই তদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার

সবটাই তদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার

পরে সংবাদমাধ্যমকে মুখোমুখি হয়ে কমিশনার জানিয়েছেন, এক বছর আগেই ওই পুলিশকর্মী কাজে যোগ দিয়েছিলেন। নাম চৌদুপ লেপচা। কলকাতা পুলিশের পঞ্চম ব্যাটালিয়নের কনস্টেবলে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে কি কারনে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। তবে মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশ কমিশনারের। শুধু তাই নয়, বুধবারই বাড়ি থেকে ছুটি শেষে কাজে যোগ দিয়েছিলেন লেপচা। বাড়িতে কোনও সমস্যা হয়? কি কারণে অবসাদ সবটাই তদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

দুজনের অবস্থা আশঙ্কাজনক

দুজনের অবস্থা আশঙ্কাজনক

অন্যদিকে ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনায় একজনের মৃত্যু হলেও দুই আহত হন। একজনের নাম মহম্মদ সারফারজ বলে জানা যাচ্ছে। আরেকজনের মহম্মদ বাসির বলে পুলিশ সূত্রে খবর। দুজনেরই শরীরে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ার কারণে দ্রুত এসএসকেএমে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, সেখানে গুলি বার করা হচ্ছে।

মৃত মহিলার নাম রিমা সিনহা

মৃত মহিলার নাম রিমা সিনহা

অন্যদিকে ঘটনায় মৃত মহিলার নাম রিমা সিনহা বলে জানা যাচ্ছে। হাওড়া দাসনগরে বাড়ি। সকালে কাজে বেরিয়েছিলেন। এরপর অ্যাপ নির্ভর বাইকে চেপে কাজের সূত্রেই কোথাও যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। আর সেই সময়ে পুলিশের ছোঁড়া গুলি তাঁর শরীরে লাগে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+