চারু মার্কেট এলাকায় মহিলাকে কটূক্তি, কুপ্রস্তাব পুলিশকর্মীর, অবশেষে গ্রেফতার

এক কনস্টেবলের অভব্যতায় মুখ পুড়ল গোটা পুলিশ সমাজের।

রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে প্রশাসন সম্পর্কে ধারণা নেতিবাচক হতে বাধ্য। ক্রিসমাস ও পরবর্তীতে নিউ ইয়ারের সময়ে সারা শহরে নিরাপত্তা আঁটোসাঁটো করতে ব্যস্ত প্রশাসন। বিশেষ করে উৎসবের মরশুমে রাস্তায় বেরিয়ে মহিলাদের যাতে অসুবিধায় পড়তে না হয় সেটাই আশু কাজ বলে দেখছে পুলিশ। তার মধ্যেই এক কনস্টেবলের অভব্যতায় মুখ পুড়ল গোটা পুলিশ সমাজের।

চারু মার্কেট এলাকায় মহিলাকে কুপ্রস্তাব পুলিশকর্মীর, গ্রেফতার

বৃহস্পতিবার রাতে চারু মার্কেট থানা এলাকায় এক মহিলাকে কটূক্তি, হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত নাদিয়াল থানার কনস্টেবল। তাঁকে এলাকাবাসীই ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারও করেছে।

জানা গিয়েছে, গতকাল রাতে মহিলা চারু মার্কেট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকলে অভিযুক্ত পুলিশ কনস্টেবল বাইক নিয়ে সামনে এসে দাঁড়ায়। বাইকে কলকাতা পুলিশের স্টিকার লাগানো ছিল। সামনে এসে মহিলাকে বাইকে উঠতে বলেন। মহিলা প্রতিবাদ করে চিৎকার জুড়লে আশপাশের লোকেরা এসে জড়ো হয়ে পুলিশ কনস্টেবলকে ঘিরে ধরেন। এরপরে তারাই পুলিশ ডেকে অভিযুক্তকে প্রশাসনের হাতে তুলে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+