পরোয়ানা ছাড়াই রাতের অন্ধকারে তল্লাশি আসিফের বাড়িতে, বিতর্কে পুলিশ

একটি প্রতারণার মামলায় আসিফ খানকে কিছুদিন আগে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। যদিও অভিযোগ উঠেছে, সারদা-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়-মুকুল রায়ের দিকে আঙুল তোলার ফলে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
শনিবার গভীর রাতে আসিফ খানের বেনিয়াপুকুরের বাড়িতে আসে বিধাননগর পুলিশের একটি দল। বলে, বাড়িতে তল্লাশি চালাবে। বাড়ির লোকেরা সার্চ ওয়ারেন্ট দেখতে চাইলেও তারা তা দেখাতে পারেনি। অথচ সার্চ ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়া এভাবে তল্লাশি চালানো বেআইনি। কিন্তু পুলিশ গায়ের জোরে তল্লাশি চালায়। হুমকি দেয় বলেও অভিযোগ। বাড়ির পুরুষ সদস্যরা বাধা দিলে তাঁদের চড় মারে পুলিশ। উল্টে বেনিয়াপুকুর থানার আসিফ খানের পরিববারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ।
কেন সাধারণ একটি প্রতারণার মামলায় রাতের অন্ধকারে পরোয়ানা ছাড়াই তল্লাশি চালানো হল, তার সদুত্তর মেলেনি পুলিশের কাছ থেকে।












Click it and Unblock the Notifications