RG Kar Medical College: কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু আরজি করে! ছুটে গেলেন পুলিশ কমিশনার

RG Kar Medical College: মহিলা ট্রেনি চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে উত্তাল কলকাতার আরজি কর হাসপাতাল। জরুরি বিভাগের চারতলায় সেমিনার হলের সামনে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ধর্ষণ করে খুন! না এর পিছনে অন্য রহস্য? তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে এসেছেন বলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

ছুটে এসেছেন খোদ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এসেছেন ফরেন্সিকের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের (RG Kar Medical College) সিসিটিভি থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই আরজি করের একটি অংশের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে।

RG-kar

সূত্রের খবর, ওই মহিলা ট্রেনি চিকিৎসক বৃহস্পতিবার রাতের ডিউটিতে ছিলেন। সহকর্মীদের সঙ্গে একসঙ্গে খেয়ে সেমিনার হলে পড়াশোনা করতে যান বলে দাবি। আর এরপরেই এই ঘটনা। সহকর্মী এবং চিকিৎসকরাই প্রথম দেহ পড়ে থাকতে দেখেন বলে জানা যাচ্ছে। তাঁদের দাবি, দেহে আঘাতের চিহ্ন ছিল। এমনকি শরীরে পোশাকও ছিল না। ফলে সাধারণ আত্মহত্যা বলে মনে করছেন সহকর্মীরা। যদিও পুলিশের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

পুরো ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে বলে দাবি পুলিশের। সহকর্মী এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, ওই চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর। আর এরপরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনায় আরকি কর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। এটি প্রথমসারির একটি সরকারি হাসপাতাল।

প্রত্যেকদিন বিহু মানুষ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে আসেন। নিরাপত্তায় হাসপাতালের মধ্যে একটি পুলিশ চৌকিও রয়েছে। আর এরপরেও সেখানে এই ঘটনা? তবে এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এই বিষয়ে টুইট করেছেন। যেখানে ধর্ষণ করে খুনের অভিযোগ তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+