‘বিধানসভা অভিযান’- এসইউসি-ডিএসও-র, দেদার লাঠিচার্জ পুলিশের
বামফ্রন্ট-বিজেপির পর এবার পুলিশের লাঠির সামনে পড়লেন এসইউসি-ডিএসওকর্মীরা। বিধানসভা অভিযানে নেমে এসইউসি-ডিএসও মার খেল কেন?
বিধানসভায় এসইউসি ও ডিএসও-র বিক্ষোভে লাঠিচার্জ করল পুলিশ। সোমবার বিধানসভার ছ'নম্বর গেটের সামনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। লাঠিচার্জের ফলে গুরুতর জখম হন বেশ কয়েকজন এসইউসি ও ডিএসও কর্মী। তাঁদের বিক্ষোভ-মিছিলে বাধা দেওয়ায় প্রতিরোধ করেন দলীয় কর্মী-সমর্থকরা। ফলে হুলুস্থুল বেধে যায় বিধানসভার গেটে। বিশাল পুলিশবাহিনীর সঙ্গে র্যাফ, কমব্যাট ফোর্স নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
রাজ্যে পাস-ফেল প্রথা চালুর দাবিতে এদিন সংঘটিত হয় বিক্ষোভ-মিছিল। এসইউসিআই ও ডিএসও সম্মিলিতভাবে সামিল হন এই দাবি আদায়ে। রাজ্য সরকারের কাছে তাঁরা এই দাবি তুলে ধরতে চেয়েছিলেন। সেই কারণেই মিছিল করে দুই দলের কর্মীরা তাঁদের দাবি নিয়ে হাজির হয়েছিলেন বিধানসভার গেটে। সেখানেই পুলিশি বাধায় হুলুস্থুল বাধে। পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করে পরিস্থিতি উত্তপ্ত করে দেয় বলে অভিযোগ এসইউসি ও ডিএসও-র।

রাজ্যের শিক্ষাব্যবস্থা থেকে পাস ফেল প্রথা উঠে গিয়েছিল সেই বাম আমলে। তারপর থেকেই এসইউসিআই পাস ফেল প্রথার দাবি জানিয়ে আসছে। নতুন সরকার আসার পর শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন আসবে বলে মনে করা হয়েছিল। কিন্তু ছ'বছর শাসনকালেও তৃণমূল সরকারও সেই পথে হাঁটেনি। তাই এদিন ফের প্রতিবাদে সামিল হয় এসইউসি ও ডিএসও। দুই দেলর নেতৃত্বের তরফে জানানো হয়েছে, তাদের প্রতিবাদ চলতেই থাকবে।












Click it and Unblock the Notifications