আদালতের নির্দেশ লঙ্ঘন, বাজি ফাটানো আটকাতে গিয়ে আক্রান্ত পুলিস, বেধড়ক মার, আশঙ্কাজনক ২
আদালতের নির্দেশ লঙ্ঘন, বাজি ফাটানো আটকাতে গিয়ে আক্রান্ত পুলিস, বেধড়ক মার, আশঙ্কাজনক ২
আদালতের নির্দেশ লঙ্ঘন করে বাজি পোড়ানোর অভিযোগ বেলুড়ে। হাসপাতালের পাশে বাজি পোড়ানোর অভিযোগ পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। সেখানে যেতেই তাঁদের উপর চড়াও হন আবাসনের বাসিন্দারা। গুরুতর আহত হয়েছেন ২ পুলিসকর্মী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।

করোনা সংক্রমণের কারণে আগেই রাজ্যে বাজি পোড়ানো এবং বাজি বিক্রি নিষিদ্ধ করেছে হাইকোর্ট। ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও বাজি পোড়ানো এবং বিক্রি করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। গতকাল ধনতেরাসের রাতে বেলুড়ের অভিজাত আবাসনে বাজি পোড়ানো হচ্ছে অভিযোগ পায় পুলিস। সঙ্গে সঙ্গে সেখানে গেলে নিরাপত্তারক্ষীরা আবাসনে ঢুকতে বাধা দেয়। জোর করে আবাসনে ঢুকলে সেখানকার বাসিন্দাদাদের সঙ্গে বচসা বাধে পুলিসের। অভিযোগ পুলিসকে উদ্দেশ্য করে গালিগালাজ দেওয়া হয়।
তারপরেই দুই পুলিসকর্মীকে সিঁড়ি থেকে ধাক্কা দেওয়া হয়। এই ঘটনার পরেই দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়। পুলিসের দাবি বারবার বাজি পোড়াতে নিষেধ করা হলেও আবাসনের বাসিন্দারা তা শোনেনি। উল্টে তাঁদের উপর চড়াও হয় এবং গালিগালাজ করে। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস। কোথা থেকে বাজি কিনে আনা হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications