১৯০ টাকার জন্য খুন রেস্তোরাঁ মালিক! জালে মূল অভিযুক্ত

ভাটপাড়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, রবিবার সন্ধেয় সঞ্জয় মণ্ডলের বিরিয়ানির দোকানে গিয়েছিল মহম্মদ ফিরোজ ও তার তিন সঙ্গী। সেখানে গিয়ে বিরিয়ানির অর্ডার দেয়।

ভাটপাড়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, রবিবার সন্ধেয় ভাটপাড়া মোড়ে সঞ্জয় মণ্ডলের বিরিয়ানির দোকানে গিয়েছিল মহম্মদ ফিরোজ ও তার তিন সঙ্গী। সেখানে গিয়ে বিরিয়ানির অর্ডার দেয়। সেই সময় দোকান মালিক সঞ্জয় মণ্ডল আগের বাকি থাকা ১৯০ টাকা চায় বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করে পুলিশ।

১৯০ টাকার জন্য খুন রেস্তোরাঁ মালিক! জালে মূল অভিযুক্ত

অভিযোগ, বাকি থাকা টাকা চাওয়ায় দুষ্কৃতীরা প্রথমে হুমকি দেয় ও পরে তাড়া করে ব্যবসায়ী সঞ্জয় মণ্ডলকে। দোকান থেকে আটদশ পা দূরেই দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে ব্যবসায়ীর পিঠে। সেখানে পড়ে যান সঞ্জয় মণ্ডল। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ও পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সঞ্জয় মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়।

সোমবার সকালে কাঁকিনাড়া থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজকে।

পুলিশ কিয়স্ক থেকে ঢিল ছোড়া দূরত্বে হওয়া এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন এলাকাবাসীরা। রবিবার সন্ধের পর সোমবার সকালেও এলাকার দোকানপাট বন্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+