ট্যাংরায় কর্মী খুনে গ্রেফতার তৃণমূল কর্মী! জেনে নিন বিস্তারিত
ট্যাংরায় তৃণমূলকর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক। শুক্রবার ট্যাংরায় চিনাপট্টিতে প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যান বাবু সরকার নামে তৃণমূল কর্মী। ঘটনায় যুক্ত সন্দেহে জয়দেব হালদার নামে একজনকে গ্রেফতার করেছে
ট্যাংরায় তৃণমূলকর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক। শুক্রবার ট্যাংরায় চিনাপট্টিতে প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যান বাবু সরকার নামে তৃণমূল কর্মী। ঘটনায় যুক্ত সন্দেহে জয়দেব হালদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ৪ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রোমোটিং-এ রেষারেষির জেরেই খুন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

শুক্রবার ট্যাংরার চিনাপট্টিতে তৃণমূল পার্টি অফিসের সামনেই খুন হয়ে যান বিধায়ক স্বর্ণকমল সাহা ঘনিষ্ঠ প্রোমোটার বাবু সরকার। সেই সময় গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠলেও, তা অস্বীকার করেছিলেন স্বর্ণকমল সাহা। ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন গোবিন্দ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি।
তদন্ত শুরু করার পর পুলিশ জানিয়েছিল ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুন হতে পারে। পরে তদন্তে জয়দেব হালদারের খোঁজ পায় পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাপ্পা ঘোষ এবং পাপু নামে দুই যুবকের সন্ধান করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপ্পা ও পাপুকে তৃণমূলের নেতাদের সঙ্গেই দেখা যায়।












Click it and Unblock the Notifications