ফিল্মি কায়দায় কলকাতার হোটেল থেকে গ্রেফতার ১০ জন জুয়াড়ি, উদ্ধার লক্ষাধিক টাকা

কলকাতা ৫ অক্টোবর : খাস কলকাতায় জুয়ার আসর থেকে ফিল্মি কায়দায় জুয়াড়িদের গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা মঙ্গলবার রাতে একেবারে বমাল সমেত গ্রেফতার করে ১০ জুয়ারিকে। এলিয়ট রোডের একটি হোটেলে হানা দিয়ে ১০ জুয়ারিকে গ্রেফতার করলেও পলাতক হোটেল মালিক।

কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকদের কাছে গোপন খবর ছিল, এলিয়ট রোডের হোটেলে বসেছে জুয়ার আসর। 'হীরা হলিডে ইন' নামের ওই হোটেলে 'পোকার' নামে জুয়ার আসর চলছে। তখনই নিজেদের সোর্সকে কাজে লাগিয়ে গুণ্ডাদমন শাখা নিশ্চিত হয় এ ব্যাপারে। একেবারে সিনেমার কায়দায় পুলিশ নিজেদের সোর্সকে পাঠিয়ে দেয় জুয়াড়িদের সঙ্গে জুয়া খেলায় অংশ নিতে। তারপর ধীরে সুস্থে জাল ছোট করে আনে গোয়েন্দারা।

ফিল্মি কায়দায় কলকাতার হোটেল থেকে গ্রেফতার ১০ জন জুয়াড়ি

ঘটনাস্থল থেকে লক্ষাধিক টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 'পোকার' গেমের বোর্ড ও ডাইস বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জুয়ায় নগদে লেনদেন তো হোতই, এ ছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমেও লক্ষ লক্ষ টাকা লেনদেন হত। এই জুয়াচক্রের সঙ্গে হোটেল মালিক কাক্কু মালহোত্রার যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

তবে রাতভর অভিযান চালিয়েও তার নাগাল পাওয়া যায়নি। ধৃতরা যে সে নয়, জুয়াড়িদের অধিকাংশই বড়বাজারে ব্যবসায়ী বলে জানা গিয়েছে। ধৃত দশজনকে এদিন আদালতে তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+