থানায় হামলায় দেরিতে কেন স্বতঃপ্রণোদিত মামলা, শোকজ ওসি! ফিরহাদ টানলেন গুজরাতের কথা

টালিগঞ্জ থানার ভিতরে তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার দুই। সোমবার রাতভর হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশ।

টালিগঞ্জ থানার ভিতরে তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার দুই। সোমবার রাতভর হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশ। দুজনকে গ্রেফতার করা হলেও সিসিটিভি ক্যামেরায় যাদের দেখা গিয়েছে তাদের সবার খোঁজেই তল্লাশি জারি রয়েছে। তবে সেদিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ওসি অনুপ ঘোষকে শোকজ করেছে লালবাজার। এদিকে এই ঘটনা নিয়ে প্রশ্ন করায় বিজেপিকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম।

থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২! দেরিতে কেন স্বতঃপ্রণোদিত মামলা, শোকজ ওসি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামবার রাতে ছোটকা দলুই ওরফে ভাই এবং দীপক অধিকারী ওরফে লালা নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১১ ঘন্টা পরে কেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনায় ক্ষুব্ধ পুলিশ কমিশনার অনুজ শর্মা। সংশ্লিষ্ট ডিসির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার রাতে চার যুবককে মদ্যপান করতে দেখে পুলিশ বারণ করে। কিন্তু সেই সময় কটূক্তি করায় সবাইকেই ধরে থানা নেওয়ার ব্যবস্থা করে পুলিশ। সেই সময় এক যুবক বাইক নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে তিনকে সেই সময় থানায় নিয়ে যাওয়া হয়। এরপর রাত এগারোটা নাগাদ ৩০ থেকে ৪০ জনের মারমুখি জনতার দল থানায় হামলা চালায়। থানার ডিউটি অফিসারের টেবিল চাপড়ানো হয়। থানা লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। দাবি অভিযুক্তকে ছেড়ে দিতে হবে।

এরপর পুলিশ কনস্টেবল থানায় ঢুকতে গেলে তাঁর ওপর হামলা চলে। তাঁকে ব্যাপক মারধর করা হয়। কোনও ক্রমে তাঁকে থানায় ঢুকিয়ে নিয়ে যান অপর এক পুলিশকর্মী।

পুলিশকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন হামলাকারীদের একাংশ। তাদের পাল্টা অভিযোগ ছিল পুলিশ কর্মীরাই মত্ত অবস্থায় মারধর করেছেন। সেদিন মধ্যরাতে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়।

এদিন থানায় হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন আইন আইনের পথে চলবে। তিনি বলেন, ঘটনাটি হয়েছে ইনডিভিজুয়াল। এরপরেই তাঁর মুখে উঠে আসে গুজরাতের কথা। আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন, গুজরাতে রক্ষককে হত্যা করা হয়েছে। তিনি বলেন চারিদিকে গণপ্রহারের নামে মানুষ খুন হচ্ছে, তখন তো মনে পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+