পুকুর ভরাটের চেষ্টা! গ্রেফতার তৃণমূল পরিচালিত পুরসভার কাউন্সিলর
পুকুর ভরাট করতে গিয়ে ধৃত খড়দহ পুরসভার তৃণমূল কাউন্সিলর সঞ্জীব পাল চৌধুরী। যদিও কাউন্সিলরের তরফ থেখে বিষয়টি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ধৃত কাউন্সিলরকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়।

বৃহস্পতিবার সকালে খড়দহ থানায় খবর আসে দাসপাড়ায় একটি পুকুর ভরাটের কাজ চলছে। তাতে জড়িত স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। থানার তরফ থেকে তৈরি হয়েই এলাকায় গিয়েছিলেন পুলিশ কর্মীরা। সেখান থেকে গ্রেফতার করা হয় কাউন্সিলর সঞ্জীব পাল চৌধুরীকে।
তবে অভিযুক্তের দাবি তিনি এই ঘটনায় জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০১৫-তেও একবার পুকুরটি ভরাট করার চেষ্টা করা হয়েছিল। স্থানীয় মানুষের বাধা সেযাত্রায় পুকুর ভরাট বাধা পায়। ২০১৮-তে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়। এদিন পুকুরের সামনে সদ্য ফেলে যাওয়া রাবিশও উদ্ধার হয়।

Click it and Unblock the Notifications