আসানসোলে ডেপুটেশন ঘিরে গণ্ডগোল! ১৭ দিন পরে গ্রেফতার বাবুল 'ঘনিষ্ঠ' নেতা
আসানসোল পুরসভায় ডেপুটেশনকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ। তার জেরেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এলাকায়। এই ঘটনায় পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
আসানসোল পুরসভায় ডেপুটেশনকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ। তার জেরেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। এই ঘটনায় পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পুলিশ যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়কে গ্রেফতার করে। তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হয়।

৫ জুলাই আসানসোলে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে পুলিশেরে সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি ও টিয়ার গ্যাসের সেল ফাটায়। ওইদিন সকালে জিটি রোড থেকে মিছিল করে আসনসোল পুরনিগমে গিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে ওইদিনই পুরনিগমে একটি রক্তদান শিবির ছিল। সেখানে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
একটা সময়ে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ঘটনার ১৭ দিন পরে গ্রেফতার করা হল অভিযুক্ত বিজেপি নেতাকে।












Click it and Unblock the Notifications