শহরে ফের গণধর্ষণের অভিযোগ! প্রাথমিক তদন্তে যা 'সন্দেহ' পুলিশের

পার্কসার্কাসে গণধর্ষণের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিয়ে কিছুটা সন্দিহান তদন্তকারীরা।

পার্কসার্কাসে গণধর্ষণের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিয়ে কিছুটা সন্দিহান তদন্তকারীরা। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা কিংবা মহিলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযাগ করছেন কিনা তা নিয়ে তদন্তে পুলিশ। অভিযুক্তদের বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে তোলা হয়।

শহরে ফের গণধর্ষণের অভিযোগ! প্রাথমিক তদন্তে যা সন্দেহ পুলিশের

বুধবার রাতে শিয়ালদহ জিআরপিতে গণধর্ষণের অভিযোগ। অভিযোগে, মহিলা জানিয়েছেন, ন্যাশনাল মেডিক্যালে ভর্তি থাকা বোনকে দেখে ফিরছিলেন তিনি। পার্ক সার্কাসে রেললাইনের ওপরেই তিন যুবক তাকে শারীরিক নির্যাতন করে। অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ। তিনজনকে গ্রেফতার করে। তিনজন হলেন, সঞ্জীব সিংহ, ইন্দ্রজিৎ ঘটপাত্র, বাপি মণ্ডল। ধৃত তিনজনই ঝুপড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।

গ্রেফতার হওয়া যুবকদের অভিযোগ, ওই মহিলাকে অপর এক পুরুষের সঙ্গে যেতে দেখেছিলেন তারা। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। আর কেউ এই ঘটনায় জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এমন কী অভিযুক্তরা অভিযোগকারিনীর পূর্ব পরিচিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাত বারোটার সময় ওই মহিলা তিন নম্বর লাইনের ওপর দিয়ে কেন যাচ্ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+