করোনা সংক্রমণ নিয়ে ভুল বার্তা শেয়ার, নিউটাউন থেকে গ্রেফতার ১
করোনা সংক্রমণ নিয়ে ভুল বার্তা শেয়ার, নিউটাউন থেকে গ্রেফতার ১
করোনা নিয়ে বিভিন্ন whatsapp group এ ভুল বার্তা শেয়ার করার অভিযোগে গ্রেফতার এক যুবক। গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ। ধৃতের নাম বাপন আলি। বাড়ি নিউটাউনের পাথরঘাটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তাদের নজরে আসে এবং বিভিন্ন জায়গায় থেকে ফোন আসছিল যে নিউটাউন শাপুরজি আবাসনে ছয় জন করোনা আক্রান্ত হয়েছে। এরকম ম্যাসেজ বিভিন্ন whatsapp group এ ঘুরছে। এরপর পুলিশ তদন্তে নেমে বাপন আলি নামে এক যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে।
ধৃত বাপন আলি যে ম্যাসেজ বিভিন্ন group এ ফরোয়ার্ড করছিল সেটি হলো 'শাপুরজিতে ছয়জনের করোনা ধরা পড়েছে। যে বিয়ে বাড়ি থেকে পাঁচ জনের হয়েছিল, ওই বিয়ে বাড়িতে এই শাপুরজির ছয়জন ছিল। সোমবার রাতে পুলিশ অ্যাম্বুল্যান্সে করে নিয়ে গেছে। হাসপাতালে করোনা পজিটিভ এসেছে ছয়জনের। এদের থেকেই একজন সিকিউরিটি আর তার কাকার ও হয়েছে। কেউ বাইরে বার হোয়ো না একদম। ঘরের দরজার সামনে এসে গেছে।'












Click it and Unblock the Notifications