মিছিল আটকালো পুলিশ,অবরোধে সামিল হয়ে গ্রেফতার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বিজেপি-র মিছিল আটকালো পুলিশ। প্রতিবাদে বিক্ষোভে নেমে গ্রেফতার হলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ছিটমহলের বাসিন্দাদের দাবি নিয়ে মঙ্গলবার কলকাতার রাজপথে নামে বিজেপি।

কলকাতা, ৯ নভেম্বর : বিজেপি-র মিছিল আটকালো পুলিশ। প্রতিবাদে বিক্ষোভে নেমে গ্রেফতার হলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ছিটমহলের বাসিন্দাদের দাবি নিয়ে মঙ্গলবার কলকাতার রাজপথে নামে বিজেপি। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। তারপরই বিজেপি পথ অবরোধ শুরু করে।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে পথ অবরোধে শামিল হন বিজেপি-র নেতা-কর্মীরা। পুলিশ অবরোধ তুলেত গেলে ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড।বিজেপি নেতা-কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধে বেঝে যায় মহানগরের রাজপথে। অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ মোড়। তীব্র যানজট ছড়িয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকায়। দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।

মিছিল আটকালো পুলিশ,অবরোধে সামিল হয়ে গ্রেফতার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

পুলিশের যুক্তি, এই মিছিলের কোনও অনুমতি ছিল না। কলেজ স্কোয়ারে জমাএয়েতেরও কোনও অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করে বিজেপি। তার জেরে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তায় যানজট তৈরি হয়।

সেই কারণেই মিছিল আটকে দেওয়া হয়েছে। তারপর অবরোধ শুরু করায় বাধ্য হয়েই বিজেপি নেতৃত্বকে আটক করতে হয়। দিলীপবাবু বলেন, সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। তাই মিছিল-মিটিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+