বিজেপির কর্মসূচি ঘিরে উত্তাল তারাতলা, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, ‌ধুন্ধুমার

বিজেপির কর্মসূচি ঘিরে উত্তাল তারাতলা, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, ‌ধুন্ধুমার

বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল কলকাতার তারাতলা। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে মিছিল করার কথা ছিল বিজেপির। কিন্তু তার আগেই বিজেপি কর্মী সমর্থকদের কর্মসূচিতে বাধা দেয় পুলিস। কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে মিছিল হওয়ার কথা ছিল। তার আগেই পুলিসের সঙ্গে সংঘাত বাঁধে বিজেপি কর্মীদের। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে পুলিস। পাল্টা লাঠিচার্জ পুলিসের। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে তারাতলা।

বিজেপির কর্মসূচি

বিজেপির কর্মসূচি

তারাতলায় বিজেপির মিছিল করার কথা ছিল। মাঝের হাট ব্রিজ খোলার দাবিতে তারাতলা থেকে মিছিল করার কর্মসূচি নিয়েছিল বিজেপি। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল হওয়ার কথা ছিল। সেই মতো বিজেপি কর্মীরা তারাতলায় জমায়েত হতে শুরু করলে উত্তাল হয়ে ওঠে তারাতলা। বিজেপি মহিলা মোর্চার কর্মীরাও সেখানে জমায়েত হয়েছিলেন।

পুলিসের বাধা

পুলিসের বাধা

বিজেপি কর্মীরা জমায়েত করতে শুরু করলেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পুলিস বিজেপি কর্মীদের বাধা দেয়। পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করতে শুরু করে বিজেিপ কর্মীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিসও। ছত্রভঙ্গ হয়ে তারাতলায় ছড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীদের। এমনকী বিজেপি মহিলা মোর্চার নেত্রীদেরও আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্নিগর্ভ তারাতলা

অগ্নিগর্ভ তারাতলা

বিজেপি কর্মীদের সঙ্গে পুলিসের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে তারাতলা চত্তর। পুলিসের তাড়া খেয়ে বড় রাস্তার আশপাশের এলাকার গলিগুলিতে ছড়িয়ে পড়েছিলেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। বাড়তি বাহিনী নিয়ে তারাতলায় পৌঁছে গিয়েছে। কমব্যাট ফোর্স পৌঁছেছে এলাকায়। জোর করে বিজেপি কর্মীদের অবস্থান ও জমায়েত সরিয়ে দেওয়া হয়।

পুলিসের উপর হামলা

পুলিসের উপর হামলা

তারাতলায় পাল্টা জমায়েত করে পুলিসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছে বিজেপি কর্মীরা। পুলিস তুমি উর্দি ছাড়ো স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। মহিলা বিজেপি কর্মীদের সঙ্গে অশানীন আচরণের অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। এই নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গত কয়েক মাস ধরেই পুলিসের বিরুদ্ধে একাধিক আপত্তিকর মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। গতকালই বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় পুলিসকে জুতো চাটানো হবে বলে প্রকাশ্য জনসভায় আক্রমণ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+