কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত, সাইবার ক্রাইম থানায় এফআইআর

কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত। অভিযোগ, কবি তাঁর কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছেন। তাঁর কবিতা মানুষের ভাবাবেগে আঘাত করেছে।

কলকাতা, ২১ মার্চ : কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত। অভিযোগ, কবি তাঁর কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছেন। তাঁর কবিতা মানুষের ভাবাবেগে আঘাত করেছে। মূলত এই অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় শ্রীজাত-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জনৈক অর্ণক সরকার। এর পরিপ্রেক্ষিতে কবি জানিয়েছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক ও হাস্যকর। এত সহজে বাক স্বাধীনতা হরণ করা যাবে না।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের পর শ্রীজাত একটি কবিতা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। সেই কবিতার শেষ দু'টি পংক্তি এক শ্রেণির মানুষের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়। সেই অভিযোগে শ্রীজাত বিরুদ্ধে সাইবর ক্রাইম থানায় অভিযোগও দায়ের করা হয়। বলা হয়, কবিতার মধ্য দিয়ে যে কথা কবি প্রকাশ করতে চেয়েছেন, তাতে যে ভাবধারার প্রকাশ পেয়েছে তা ঠিক নয়। কবি সবটা না জেনেই এই মত প্রকাশ করেছেন।

কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত, সাইবার ক্রাইম থানায় এফআইআর

শ্রীজাত এই এফআইআর প্রসঙ্গে জানান, যুগে যুগে সত্যি কথা লেখার জন্য বিপাকে পড়েছেন। এই বিশ্ব কবিতা দিবসে কবিতা লিখে আমাকেও নিশানা করা হল। আমি মনে করি, এত সহজে কবির স্বাধীনতা হরণ করা যাবে না। আমার কাজ লেখা আমি লিখে যাব, যাদের বাধা দেওয়া কাজ, তারা বাধা দেবেন। এই এফআইআরকে তিনি দুর্ভাগ্যজনক ও হাস্যকর বলে মনে করেন। সাহিত্যিক মহলেও এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+