মমতার অস্বস্তি বাড়িয়ে মতুয়া-মহলে মোদী! যোগী জঙ্গলমহলে, প্রচারে চমক বিজেপির

বঙ্গে বিজেপি হাওয়া তুলতে নরেন্দ্র মোদীর সভার তড়িঘড়ি চূড়ান্ত করল। মোদী রাজ্যে ২ ফেব্রুয়ারি আসছেন। ওইদিন ঠাকুরনগর ও আসানসোলে সভা করবেন তিনি।

লোকসভার লক্ষ্যে বিজেপি রথ ছুটাতে চেয়েছিল বাংলায়। কিন্তু অভীষ্ট পূরণ হয়নি বিজেপির। এখন সেই রথযাত্রাকে গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে নামিয়ে এনেছে বিজেপি। বঙ্গে বিজেপি হাওয়া তুলতে নরেন্দ্র মোদীর সভার তড়িঘড়ি চূড়ান্ত করল। মোদী রাজ্যে ২ ফেব্রুয়ারি আসছেন। ওইদিন ঠাকুরনগর ও আসানসোলে সভা করবেন তিনি।

মোদীর সভা চূড়ান্ত

মোদীর সভা চূড়ান্ত

দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে গণতন্ত্র বাঁচাও যাত্রার সূচনা করেছে বিজেপি। কিন্তু তারপর শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি ফিরে গিয়েছেন দিল্লি। তাঁর ফিরে যাওয়ার পর ২৮ জানুয়ারি মোদীর সভা নিয়েই বিজেপি কোমর বাঁধতে শুরু করেছিল। কিন্তু তাও পিছিয়ে যাওয়ায় বাংলায় বিজেপির কর্মীরা মুষড়ে পড়েছিলেন।

একইদিনে দুই সভা

একইদিনে দুই সভা

তাই তাঁদের চাঙ্গা করতে বঙ্গ বিজেপি চূড়ান্ত করে ফেলল মোদীর সভা। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে একইদিনে দুটি সভা করবেন। ঠাকুরনগর ও আসানসোলে হবে সভা। ৩১ জানুয়ারি ঠাকুরনগরে আর ৮ ফেব্রুয়ারি আসানসোলে তাঁর সভা করার কথা ছিল। কিন্তু মোদীর সভার নির্ঘণ্ট ফের বদলে গেল।

নির্ঘণ্টে বদল

নির্ঘণ্টে বদল

এবারের নির্ঘণ্ট অনুযায়ী ২৮ ও ৩১ জানুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি একইদিনে দুটি সভা করবেন তিনি ঠাকুরনগরে ও আসানসোলে। একইসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে মোদী-শাহের পর যোগী আদিত্যনাথ আসছেন বাংলায়। মোট কথা ফেব্রুয়ারির শুরু থেকেই লোকসভার লক্ষ্যে কোমর বেঁধে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি।

যোগী জঙ্গলমহলে

যোগী জঙ্গলমহলে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৩ ফেব্রয়ারি বাঁকুড়়া ও পুরুলিয়ায় সভা করবেন। ৫ ফ্রেরুয়ারি সভা করবেন বালুরঘাট, রায়গঞ্জে। প্রথমে জঙ্গলমহল, তারপরে উত্তরবঙ্গের টার্গেট দুই কেন্দ্রে যাবেন যোগী। এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সভা করবেন বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+