টার্গেট মমতার বাংলা, শাহের পর মোদী আসছেন সফরে, একনজরে তাঁর সফরসূচি

অমিত শাহ রাজ্য সফরে এসে জানিয়েই গিয়েছিলেন- বাংলা তাঁদের টার্গেট, বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার নয়, বারবার বাংলায় আসবেন।

অমিত শাহ রাজ্য সফরে এসে জানিয়েই গিয়েছিলেন- বাংলা তাঁদের টার্গেট, বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার নয়, বারবার বাংলায় আসবেন। সেইমতোই এ মাসের মধ্যেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে এ মাসের ১৬ জুলাই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর আসার কথা বাংলায়।

টার্গেট মমতার বাংলা, শাহের পর মোদী আসছেন সফরে

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরে একটি সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। মেদিনীপুর শহরে এই অনুষ্ঠান হবে। মে মাসের শেষ সপ্তাহে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকতেন এসেছিলেন প্রধানমন্ত্রী। তার দু-মাসের মধ্যেই তিনি ফের আসছেন বাংলায়।

গত মাসে দুদিনের বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি কলকাতায় একাধিক মিটিংয়ে অংশ নেওয়া ছাড়াও বীরভূম ও পুরুলিয়া সফর করেছিলেন। তারপর একমাস ঘুরতে না ঘুরতেই প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। স্বভাবতই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি ফের চাঙ্গা হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের একাধিক প্রকল্পের সূচনা করবেন। রাজ্যের কৃষকদের সঙ্গে তিনি কথাও বলতে পারেন। তাঁদের কী সমস্যা রয়েছে, কী তাঁদের অভাব- তা জানার পাশাপাশি কৃষি সামগ্রী ও প্রকল্পের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা ভোটের আগে বিশেষ পরিকল্পনা নিয়েই মোদীর এই বাংলা সফর।

প্রধানমন্ত্রীর এই সফরে, কোনও জনসভা করা যায় কি না, তা নিয়ে এদিনই বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বকে এ ব্যাপারে তাঁরা আর্জিও জানাবেন। অমিত শাহের পর নরেন্দ্র মোদী যদি বাংলার বুকে একটি জনসভা করে যান, তাহলে বঙ্গ বিজেপি আরও উজ্জীবিত হয়ে উঠবে। লোকসভার প্রস্তুতিতে তা ম্যাজিকের মতো কাজ করতে পারে। উল্লেখ্য, বিজেপির টার্গেট জঙ্গলমহল। তাই প্রধানমন্ত্রীর সভার জন্য বেছে নেওয়া হয়েছে মেদিনীপুর শহরকে। অমিত শাহর পুরুলিয়ায় সভা করেছেন, মোদী করবেন মেদিনীপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+