একই দিনে মোদীর জোড়া সভা! রাজ্যে ঝড় তুলতে আসছেন নরেন্দ্র মোদী
রাজ্যে মোদীর জোড়া সভা। একই দিনে রাজ্যে দুদুটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সভা হবে শিলিগুড়িতে। পরেরটি ব্রিগেডে।
রাজ্যে মোদীর জোড়া সভা। একই দিনে রাজ্যে দুদুটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সভা হবে শিলিগুড়িতে। পরেরটি ব্রিগেডে। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে রাজ্য নেতৃত্বের দাবিতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ৩ এপ্রিল বুধবার এই সমাবেশের দিন ধার্য করা হয়েছে। এছাড়াও এপ্রিলের শুরুতে রাজ্যে চারটি জনসভা করবেন সভাপতি অমিত শাহ।

রাজ্যে ঝড় তুলতে আসছেন মোদী
উত্তরে কোচবিহার হোক কিংবা দক্ষিণে বসিরহাট, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির অন্দরে। প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে বেশ কিছু জায়গায়
দলীয় অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যা নিয়ে যথেষ্টই বিপাকে দেশের শাসকদল। অথচ এবার রাজ্য থেকেই অনেক আসন পাওয়ার দাবি করছে তারা। তারই মধ্যে ৩ এপ্রিল প্রথমে শিলিগুড়ি এবং পরে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা দলীয় কর্মী সমর্থকদের উৎসাহিত করবে বলেই মনে করছেন রাজ্য নেতারা।

দুপুর ২ টোয় সভা শিলিগুড়িতে
৩ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী প্রথম সভাটি করবেন শিলিগুড়িতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর দুটোয় এই সভায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছ।

বিকেল ৪ টেয় সভা ব্রিগেডে
শিলিগুড়ির সভা শেষ করে মোদীর গন্তব্য কলকাতা। বিকেল ৪ টে ব্রিগেডের সভায় ভাষণ দেওয়ার ব্যাপারে আপাতত সময় নির্বাধিত করা হয়েছে বলেই সূত্রের খবর












Click it and Unblock the Notifications