শেষ পর্যন্ত নির্দিষ্ট হল দিন! ঝড় তুলতে ব্রিগেডে সভা নরেন্দ্র মোদীর
ভোট প্রচারে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে ব্রিগেডে সভা করার সিদ্ধান্ত নিল বিজেপি। ৩ এপ্রিল বুধবার ব্রিগেডে সমাবেশ হবে।
ভোট প্রচারে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে ব্রিগেডে সভা করার সিদ্ধান্ত নিল বিজেপি। ৩ এপ্রিল বুধবার ব্রিগেডে সমাবেশ হবে। সেই সমাবেশে হাজির থাকতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এপ্রিলের শুরুতে রাজ্যে চারটি জনসভা করবেন সভাপতি অমিত শাহ।

উত্তরে কোচবিহার হোক কিংবা দক্ষিণে বসিরহাট, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির অন্দরে। প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে বেশ কিছু জায়গায় দলীয় অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যা নিয়ে যথেষ্টই বিপাকে দেশের শাসকদল। অথচ এবার রাজ্য থেকেই অনেক আসন পাওয়ার দাবি করছে তারা। তারই মধ্যে ৩ এপ্রিল ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা দলীয় কর্মী সমর্থকদের উৎসাহিত করবে বলেই মনে করছেন রাজ্য নেতারা।
কখনও ২৩ জানুয়ারি, কখনও ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে মোদীর বিজেপির সভার দিন নির্দিষ্ট করা হয়েছিল। যদিও বিভিন্ন কারণে সেইসব দিনগুলিতে ব্রিগেডে সভা সম্ভব হয়নি। বিজেপির তরফে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। এরই মধ্যে নির্বাচন ঘোষণার জেরে পুরো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে। এবার সেই সময়টাকেই বেছে নেওয়া হল।
১৯ জানুয়ারি তৃণমূল এবং ৩ ফেব্রুয়ারি বামেরা ব্রিগেডে সমাবেশ করেছে। বাদ ছিল বিজেপি। নির্বাচনের মুখে সেই সভায় বিজেপি কত লোক আনতে পারে, তা নিয়ে চর্চা চলতে থাকবে পুরো ভোট পর্ব জুড়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications