শেষ মুহূর্তে বাতিল প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফর! ঘোষণা অনুযায়ী ব্রিগেডে হবে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান
চব্বিশ ডিসেম্বর কলকাতায় আসতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আয়োজকরা প্রথম থেকেই তা প্রচার করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী আসতে পারছেন না।
২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। সংগঠনের সন্যাসীরা জানাচ্ছেন, তাঁরা এব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না। তবে ঘোষণা অনুযায়ী তাদের কর্মসূচি হবে বলে জানানো হয়েছে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে।

উল্লেখ করা প্রয়োজন অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের সন্যাসীরা প্রধানমন্ত্রী মোদীকে অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর বাতিল হতে পারে বলে তিনিও শুনেছেন, তবে বিস্তারিত তিনি কিছু জানে না।
লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের জন্য ব্রিগেডে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর আসবেন ধরে নিয়ে বিশেষ ব্যবস্থা করা হচ্ছিল। তবে প্রধানমন্ত্রী আসবেন না শুতে কিছুটা মুষড়ে পড়েছেন আয়োজকরা। তবে প্রধানমন্ত্রী না এলেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা। সেখানে নজরুলগীতি থেকে শঙ্খবাদন কিছুই বাদ যাবে না বলে জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন ধরে নিয়ে কলকাতা পুলিশের তরফেও নানা ব্যবস্থা নেওয়া হচ্ছিল। সেই মতো পুলিশের তরফ থেকে আয়োজনদের বিভিন্ন নির্দেশও দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে। পরে সেই উদ্যোগে ভাটা পড়ে।
অনেকের কাছেই প্রশ্ন, প্রধানমন্ত্রী আসবেন ধরে নিয়ে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের প্রচার চালিয়ে ছিল অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। শেষ মুহূর্তে তিনি না আসায় সেখানে কি লক্ষ মানুষের জমায়েত হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কর্মসূচিটা সাধু-সন্তদের। বিজেপির লোকের সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন। মঞ্চে সাধুদের ছাড়া কেউই থাকবেন না। কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরে তিনিও আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারছেন না।
অন্য একটি সূত্রের খবর, ব্রিগেডের জমায়েতে লক্ষ মানুষ আনা নিয়ে সংশয় তৈরি হওয়ার খবর গিয়েছিল প্রধানমন্ত্রীর কানে। যাঁরা আসবেন, তাঁদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করা হয়েছিল। সেখানে এখনও পর্যন্ত একলক্ষের কম মানুষ নাম নথিভুক্ত করেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications