দেশের প্রথম জলের নিচে মেট্রোর উদ্বোধন করলেন PM মোদী! ছাত্রদের পাশে নিয়ে করলেন যাত্রা
দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। আর সেই শহরেই দেশের প্রথম জলের নিচে মেট্রো চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী কলকাতা থেকে দেশের একাধিক মেট্রো প্রকল্পের বিভিন্ন অংশের উদ্বোধন কিংবা শিলান্যাস করেন। তার মধ্যে রয়েছে নিউ গড়িয়া এয়ারপোর্ট অংশের নিউ গড়িয়া থেকে রুবি অংশ এবং জোকা মাঝেরহাট অংশের তারাতলা থেকে মাঝেরহাট অংশও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মেট্রোর উদ্বোধনের আগে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর সূচনা করে গাড়িতে চাপেন। মেট্রোর মধ্যে তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো রুটের উদ্বোধন কলকাতার পাশাপাশি রাজ্য তথা দেশের ঐতিহাসিক মুহূর্ত। এই মেট্রো টানেল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি যা হুগলি নদীর তলা দিয়ে গিয়েছে।

দেশের প্রথম জলের নিচে মেট্রোর উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীকে যেমন ছাত্রদের সঙ্গে ভ্রমণ করতে দেখা গিয়েছে, তেমনই তিনি মেট্রোর কর্মীদের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী মোদীকে বিপুল জনতা স্বাগত জানায়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সাধারণ মানুষকে জয় শ্রী রাম স্লোগান ও মোদী মোদী করে চিৎকার করতেও শোনা গিয়েছে।
আন্ডার ওয়াটার মেট্রো কলকাতার সঙ্গে হাওড়ার পাশাপাশি সল্টলেককে সংযুক্ত করবে। তবে মধ্যের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের কাজ কিছুটা বাকি রয়েছে। এদিনের মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও, তিনি অনুপস্থিত ছিলেন।
কলকাতা মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের প্রায় ৫২০ মিটার অংশ জলের নিচে। হাওড়া মেট্রো স্টেশনটি দেশের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। মেট্রোর এই অংশ ৪.৮ কিমি দীর্ঘ। যা হাওড়া ময়দানকে এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত করেছে। যা যুক্ত করছে রাজ্যের আইটি হাব সল্টলেকের সেক্টর ফাইভকেও। হুগলি নদীর নিচে ৫২০ মিটার অংশ ৪৫ সেকেন্ডে পার হাওয়া যাবে। পূর্ব-পশ্চিম মেট্রো মোট ১৬.৬ কিমির মধ্যে ১০.৮ কিমি মাটির নিচে। তার মধ্যে হুগলি নদীর নিচের অংশটিও রয়েছে। বাকিটা রয়েছে মাটির ওপরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications