অপেক্ষার অবসান, আগামীকালই যাত্রা শুরু করবে জোকা-তারাতলা মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
অপেক্ষার অবসান, আগামীকালই যাত্রা শুরু করবে জোকা-তারাতলা মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
আগামীকাল ৩০ সেপ্টেম্বর। রাজ্যের হাইভোল্টেজ দিন। এক দিকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। আরেক দিকে জোকা-তারাতলা মেট্রো পরিষেবার উদ্বোধন হবে। একই দিনে দুই ঐতিহাসিক যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সেজে উঠেছে জোকা তারাতলা মেট্রো।

জোকা-তারাতলা মেট্রো
২৪৭৪ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই প্রকল্পটি। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অংশ এটি। জোকা থেকে তারাতলা মেট্রোর ৬ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হবে। এই মেট্রো লাইনে মোট ৬টা স্টেশন থাকবে। যে ৬টি স্টেশন রয়েছে তার মধ্যে রয়েছে সরশুনা, ডাকঘর, মুচিপাড়া। আবার তারাতলা পর্যন্ত চলবে েই মেট্রো পরিষেবা।

সেজে উঠছে স্টেশন
ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা মেট্রো স্টেশন চত্ত্বর। তার সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো রেলের উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই যাত্রা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ভাড়াও ঠিক করা হয়ে গিয়েছে। অন্যান্য রুটের মেট্রো পরিষেবার মতই। এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া হবে ২০ টাকা পর্যন্ত। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ৫ টাকা ভাড়া। আর ঠাকুপুকুর থেকে সখের বাজার পর্যন্ত ভাড়া ১০ টাকা, বেহালা-চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, বেহালা বাজার পর্যন্ত ২০ টাকা ও তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের।

উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী
বর্ষবরণের আগে প্রধানমন্ত্রী মোদীর এই জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধন ঘিরে যাত্রীদের মধ্যে ইৎসাহ তুঙ্গে। এই প্রথম বেহালার মানুষ মেট্রো পরিষেবার সুযোগ পাবেন। প্রথমে তারাতলা পর্যন্ত মেট্রো চালু হলেও পরে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ চলছে। সেই ৯.২ কিলোমিটারের কাজ দ্রুত শেষ করা হবে। সূত্রের খবর ২০২৬ সালের মধ্যে এই রুটটি পুরো করার কথা রয়েছে।

এনজেপি স্টেশন সাজানোর প্রকল্পের উদ্বোধন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আরও একটি বড় প্রোজেক্টের উদ্বোধন করবেন সেটা উত্তরবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে তথা বারতের উত্তরপূর্ব রাজ্যগুলির গেটওয়ে এনজেপি স্টেশনের আধুনিকীকরণের প্রকল্পের সূচনা করবেন তিনি। নিউ জলপাইগুড়ি স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে মোদী সরকার। ৩৩৫ কোটি টাকা খরত করে সাজানো হবে নিউ জলপাইগুড়ি স্টেশনকে।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন
তার সঙ্গে আগামীকাল আবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশনে সেই বন্দে ভারত এক্সপ্রেস দেখতে যাওয়ার ভিড় বাড়ছে। সেলফি তোলায় মগ্ন যাত্রীরা। তারই মধ্যে বন্দেভারত এক্সপ্রেসের টাইমটেবিল প্রকাশ করেছে রেল। তাতে হাওড়া থেকে ছাড়ার পর বোলপুর এবং মালদহ দুটি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। সপ্তাহে ৬দিন চলবে ট্রেনটি। ইতিমধ্যেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। প্রধমে একটু লেটে চললেও পড়ে সেটি গতি বাড়াবে বলে জানিয়েছে রেল। আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস খুূব শীঘ্রই পেতে চলেছে বাংলা। সেটা উত্তরবঙ্গে চলবে বলে আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে।












Click it and Unblock the Notifications