রাজ্যে এবার বুথ স্তরের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদীর

রাজ্যের নিচুস্তরের বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বুথস্তরের নেতৃত্বের সঙ্গেও এবার ভিডিও কনফারেন্স করবেন নরেন্দ্র মোদী।

রাজ্যের নিচুস্তরের বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বুথস্তরের নেতৃত্বের সঙ্গেও এবার ভিডিও কনফারেন্স করবেন নরেন্দ্র মোদী। ২৮ ফেব্রুয়ারি ওই ভিডিও কনফারেন্সের দিন ধার্ষ করা হয়েছে। তবে ওই দিন শুধু বুথ স্তর নয়, মণ্ডল ও জেলাস্তরের নেতাদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে মোদীর। রাজ্য বিজেপি সূত্রে খবর, কোন কোন জেলার জন্য এই ভিডিও কনফারেন্স হবে, তার তালিকাও তৈরি হয়ে গিয়েছে।

রাজ্যে এবার বুথ স্তরের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদীর

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্ত্বন বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি দিনটিকে সমর্পণ দিবস হিসেবে পালন করবে বিজেপি। ওই দিন প্রয়াত হয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ওই দিন লোকসভায় দল চালাতে যে খরচ হয় তা, বুথে বুথে সমর্পণের মাধ্যমে নেতৃত্বের কাছ থেকে নেওয়া হবে বলে সূত্রের খবর। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ করা হবে।

বিজেপি নেতারা নিজেদের বাড়িতে পতাকা তুলবেন। ১২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+