মোদীর কাছে গুরুত্ব হারাচ্ছে বাংলা! লোকসভার আগে বিজেপি পড়েছে চরম বেকায়দায়

রাজ্যে মোদীর সভা ফের পিছিয়ে গেল। বঙ্গে বিজেপি কিছুতেই হাওয়া তুলতে পারছেন না। দলের সর্বভারতীয় সভাপতি শারীরিকভাবে অসুস্থ হয়ে ফিরে গিয়েছেন দিল্লি।

রাজ্যে মোদীর সভা ফের পিছিয়ে গেল। বঙ্গে বিজেপি কিছুতেই হাওয়া তুলতে পারছেন না। দলের সর্বভারতীয় সভাপতি শারীরিকভাবে অসুস্থ হয়ে ফিরে গিয়েছেন দিল্লি। তাঁর অনুপস্থিতিতে কোনওরকমে নমো নমো করে সারা হচ্ছে গণতন্ত্র বাঁচাও অভিযান। তারপর ২৮ জানুয়ারি মোদীর সভা নিয়ে যখন বিজেপি কোমর বাঁধতে শুরু করেছেন, তখনই এল খারাপ খবর।

মোদীর কাছে গুরুত্ব হারাচ্ছে বাংলা! লোকসভার আগে বিজেপি পড়েছে চরম বেকায়দায়

২৮ জানুয়ারি মোদী আসছেন না। তার বদলে ২ ফেব্রুয়ারি মোদী একইদিনে দুটি সভা করবেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগে জানিয়েছিলেন ব্রিগেড সভা হচ্ছে না। তার বদলে মোদী তিনটি সভা করবেন বাংলায়। তাঁর প্রথম সভা করার কথা ছিল ২৮ জানুয়ারি শিলিগুড়িতে।

এরপর ৩১ জানুয়ারি ঠাকুরনগরে আর ৮ ফেব্রুয়ারি আসানসোলে তাঁর সভা করার কথা। কিন্তু মোদীর সভার নির্ঘণ্ট ফের বদলে গেল। এবারের নির্ঘণ্ট অনুযায়ী ২৮ ও ৩১ জানুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি একইদিনে দুটি সভা করবেন তিনি ঠাকুরনগরে ও আসানসোল বা দুর্গাপুরে। আর শিলিগুড়ির সভা হবে ৮ ফেরুয়ারি।

এখন প্রশ্ন উঠেছে, কেন বারবার বিজেপির সভার নির্ঘণ্ট বদলে যাচ্ছে। তা রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। সামনে এসে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের বিরোধ। ব্রিগেড রাজ্য বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট ছিল। সেই প্রেস্টিজ ফাইটেও বিজেপি ল্যাজেগোবরে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+